শুক্রবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » রাজনীতি » মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী
![]()
মাগুরা প্রতিনিধি : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরার দুটি আসনে জয় পেয়েছে বিএনপি সমর্থিত প্রার্থী মনোয়ার হোসেন খান ও নিতাই রায় চৌধুরী। জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং অফিসার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে তাদের বিজয়ী ঘোষণা করেন।
জেলার অফিসার কার্যালয় সূত্রে জানা গেছে, মাগুরা-১ আসনে ১৫৬ টি কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী মনোয়ার হোসেন খান পেয়েছেন ১ লাখ ৮৩ হাজার ৬৬৬ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে প্রার্থী আব্দুল মতিন পেয়েছেন ৮৮ হাজার ৩৩৬ ভোট। এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৮৯ হাজার ৩৯ ভোট,বাতিলকৃত ভোটের সংখ্যা ৫ হাজার ৬১৫ , সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লাখ ৯৪ হাজার ৬৫০। প্রদত্ত ভোটের শতকরা হার ৬৮.৪০ শতাংশ। এ আসনে হ্যাঁ ভোট পড়েছে ১ লাখ ৩০৪ ও না ভোট পড়েছে ৬৪ হাজার ৮৩৬ ভোট।
মাগুরা-২ আসনে ১৪৫ কেন্দ্রের ফলাফলে বিএনপির সমর্থিত প্রার্থী নিতাই রায় চৌধুরী পেয়েছেন ১ লাখ ৪৭ হাজার ৮৯৬ ভোট।তার নিকটতম প্রতিদ্বন্দী জামায়াতের প্রার্থী মো: মুশতারশেদ বিল্লাহ পেয়েছেন ১ লাখ ১৭ হাজার ১৮ ভোট। এ আসনে মোট বৈধ ভোটের সংখ্যা ২ লাখ ৮৪ হাজার ৮৪ ভোট,বাতিলকৃত ভোটের সংখ্যা ৩ হাজার ৪০৩ ভোট,সর্বমোট প্রাপ্ত ভোটের সংখ্যা ২ লাখ ৮৭ হাজার ৪৮৭ ভোট। এ আসনে ভোটের শতকরা হার ৬৯ শতাংশ।






নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল 