শুক্রবার ● ২৭ ফেব্রুয়ারী ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে মাঠে জৈব সার প্রয়োগে কৃষকের ব্যস্ত সময়
মাগুরায় মাটির উর্বরা শক্তি বৃদ্ধিতে মাঠে জৈব সার প্রয়োগে কৃষকের ব্যস্ত সময়
শাহীন আলম তুহিন,মাগুরা থেকে : মাগুরায় আমন ধান কাটা শেষে বোরো বীজতলা তৈরির সাথে চলছে ফসলি জমির উর্বরতা বৃদ্ধির কাজ। মাটির স্বাস্থ্য সুরক্ষায় মাগুরা সদরের বিভিন্ন মাঠে কৃষক তার জমিতে জৈব সার প্রয়োগ করে মাটির উর্বরতা বাড়ানোর কাজ করছেন।
কৃষকরা বলছেন,এখন বোরো মৌসুম। যেসব জমির আমনের ধান কাটা শেষ সেখানে কৃষকরা ইতিমধ্যে ইরি বোরো চাষের প্রস্তুতি নিচ্ছে। অন্যান্য বছরের চেয়ে এবার জৈব, কম্পোজ, ভার্মি কম্পোজ ও কৃষকের খামারজাত কম্পোজ ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে।
সরজমিন মাগুরা সদরের মঘী, নরসিংহাটি, আঠারোখাদা, কাটাখালি,ছয়চার ও পাটকেল বাড়ি মাঠে গিয়ে দেখা গেছে কৃষক তার মাঠে ধান কাটা শেষে জমিতে ব্যাপকভাবে জৈব সার প্রয়োগ করছে।
সদরের পাটকেল বাড়ির কৃষক বিপ্লব ঘোষ বলেন,মানুষের শরীর বৃদ্ধির জন্য যেমন বিভিন্ন পুষ্টিকর খাবার প্রয়োজন ঠিক তেমনি জমির পুষ্টির জন্য জৈব সার অধিক গুরুত্বপূন। আমি নিজের তৈরি জৈব সার জমিতে প্রয়োগ করে আসছি ৫ বছর। প্রতি বছর আমন ধান কাটা শেষে আমি জমিতে জৈব সার প্রয়োগ করি। এতে জমির উর্বরতা বহু গুনে বেড়ে যায়। জমিতে অধিক ফডল উৎপাদন করা যায়। এ জৈব সার প্রয়োগের ফলপ জমিতে ধান, পাট,সরিষা,ধনে,নানা ধরনের সবজি চাষ ভালো হয়। মাটির উপর তো ঠিক থাকায় জমিতে বারবার সেচের প্রয়োজন হয় না। তাই পরবতী ফসল চাষের জন্য প্রস্তুতি নিয়ে ভালো হয়।
সদরের ছয়চার গ্রামের কৃষক শফিকুল বলেন,আমি প্রতিবছর ধান কাটার পরে জমিতে জৈব সার ব্যবহার করি। এতে জমির উর্বরতা বৃদ্ধি পায়। জমিতে অধিক ফসল উৎপাদন করা যায়। গোবর,রান্ধনের ছাই আর বাড়ির ময়লা আবর্জনা পাতার মধ্যে মিশিয়ে তৈরি করা যায় জৈব সার। এ সার জমিতে দিলে মাটির নড়াচড়া বেড়ে যায়। নিজেদের তৈরি সার জমিতে দিলে ইউরিয়া,টিএসপি ও এমপিও সার কম লাগে। ফলে ফসলের অধিক ফলন হয়।
মাগুরা শ্রীপুরের সহকারি কৃষি অফিসার অলোক বিশ্বাস বলেন, মাটির উর্বর শক্তি বৃদ্ধিতে জৈব সারের গুরুত্ব অনেক। জৈব সার জমিতে দিলে জমির মাটি উর্বর হয়, ফসল উৎপাদন ভালো হয়। তাছাড়া জৈব সার মাটিতে দিলে মাটিতে বায়ু ও পানি চলাচল গতিশীল হয়। মাটির বুনোট শক্ত হয় মাটিতে বিভিন্ন ফসল উৎপাদন বৃদ্ধি জৈব সার ব্যাপক ভূমিকা রাখে।






পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে
ক্ষেতের কুমড়ো ফুলে কৃষকের বাড়তি আয়
মাগুরায় ১০ দিনের বৃক্ষ ও ফল মেলার উদ্বোধন
পাইকগাছার সোলাদানায় অফ-সিজনে তরমুজ চাষের ব্যাপক উদ্যোগ
মাগুরায় পাটের ভালো ফলনে কৃষকের মুখে হাসি
মাগুরায় জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন 