রবিবার ● ১৬ আগস্ট ২০২৬
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
মাগুরা সদর হাসপতালে বিশুদ্ধ পানির কল্যান ধারার উদ্বোধন
মাগুরা প্রতিনিধি : মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে রোগীদের সেবার মান বাড়াতে হাসপাতালের মূল ভবনের সামনে রোগীদের জন্য বিশুদ্ধ পানি সরবরাহ ব্যবস্থা নিশ্চিতকরণের জন্য কল্যান ধারার উদ্বোধন হয়েছে। গতকাল রবিবার দুপুরে এ কল্যান ধারার উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান। এ সময় মাগুরা পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন, মাগুরা সিভিল সার্জন ডাক্তার শামীম কবির,সদর হাসপাতালে তত্ত্বাবধায়ক মহসিন উদ্দিন ফকিরসহ সদর হাসপাতালে ঊর্ধ্বতন কর্মকর্তা সুধীজন সাংবাদিক উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবী সংস্থা জাহেদী ফাউন্ডেশন এ বিশুদ্ধ পানি সরবরাহের ব্যবস্থার বাস্তবায়ন করে।
আয়োজকরা জানান, দীর্ঘদিন যাবত মাগুরা সদর হাসপাতালে রোগীদের পানি সংকট তীব্র আকার ধারণ করেছিল। পানি সংকটের কারণে অনেক মুমূর্ষ রোগী ঠিকমতো পানি পাচ্ছিল না। এই সংকট দূরীকরণের জন্য এগিয়ে আসে স্বেচ্ছাসেবী সংস্থা জাহেদী ফাউন্ডেশন। জাহেদি ফাউন্ডেশন সদর হাসপাতালের মূল ফটকের সামনে একটি বিশুদ্ধ পানির ট্যাংকি স্থাপন করে । এখন থেকে মাগুরা সদর হাসপাতালের স্থাপিত বিশুদ্ধ পানের ট্যাংকের মাধ্যমে হাসপাতালে ভর্তি কৃত রোগীরা বিশুদ্ধ পানির সেবা পাবে।






নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন খুলনার সিভিল সার্জন
পাইকগাছায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন খুলনা জেলা পরিষদ প্রশাসক মনিরুল হাসান বাপ্পী
মাগুরায় লক্ষাধিক শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে
পাইকগাছায় জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন বিষয়ক অবহিতকরণ সভা
স্বাস্থ্য সেবার মান বাড়াতে মাগুরা ডায়াবেটিক হাসপাতালে সিসি ক্যামেরার উদ্বোধন
নড়াইলে ১৩ জন তরুণ উদ্যোক্তার ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন
মাগুরা সদর হাসপাতালে রোগীর সেবায় সংসদ সদস্য মনোয়ার খানের আইপিএস হস্তান্তর
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান 