বুধবার ● ১৯ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল ও চায়না দুয়ারী জাল উদ্ধার করা হয়েছে। ১৯ আগস্ট বুধবার নৌপুলিশের সহযোগীতায় উপজেলার পৌরসভা, গদাইপুর ও রাড়ুলী ইউনিয়নের উপর দিয়ে প্রবাহিত কপোতাক্ষ নদীতে দিনব্যাপী যৌথ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। এ সময় উপস্থিত ছিলেন, মৎস্য দপ্তরের ক্ষেত্র সহকারী রণধীর সরকার, নৌপুলিশের সাব-ইন্সপেক্টর রবিউল ইসলাম এবং নৌপুলিশের সঙ্গীও ফোর্স।
মৎস্য বিভাগ সূত্রে জানা যায়, দেশীয় মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জালের ব্যবহার বন্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এরই ধারাবাহিকতায় কপোতাক্ষ নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে মাছের পোনা ও মৎস্য সম্পদ ধ্বংসকারী ২টি অবৈধ নেটবাধা জাল এবং ১টি চায়না দুয়ারি জাল জব্দ করা হয়েছে। পরবর্তীতে জব্দকৃত এসব অবৈধ জাল প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।






শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার 