শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ৭ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩

SW News24
শনিবার ● ২২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
৭২ বার পঠিত
শনিবার ● ২২ আগস্ট ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ

---মাগুরা প্রতিনিধি : চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে ১২হাজার মিটার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এসময় এক দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২ টার সময় সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ আইনে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
প্রশাসন সুত্রে জানাযায়, অপূর্ব রায়ের বাড়ি ও দোকান থেকে ১৩৫ পিস আনুমানিক ১০হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং দশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। বুরাইল বিলেও অভিযান পরিচালিত হয় এই অভিযানে আনুমানিক মোট ১২হাজার মিটার (আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা) চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসারের মেহেরুন্নাহার জানান,মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের  কুল্লিয়া বাজার  ও বড়ুলিয়া বিলে অভিযান চালিয়ে  চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ জালগুলো আমরা আগুনে পুড়িয়ে ফেলেছি। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চলছে। জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে এ অভিযান অব্যাহত থাকবে।





অপরাধ এর আরও খবর

নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩ মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো  ছেলে পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)