শনিবার ● ২২ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি ও কারেন্ট জাল জব্দ
মাগুরা প্রতিনিধি : চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে ১২হাজার মিটার আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকার চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়। এসময় এক দোকানদারকে ১০ হাজার টাকা জরিমানা করেন।
শনিবার (২২ আগস্ট) দুপুর ২ টার সময় সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বুরাইল বিলে মৎস সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ আইনে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
প্রশাসন সুত্রে জানাযায়, অপূর্ব রায়ের বাড়ি ও দোকান থেকে ১৩৫ পিস আনুমানিক ১০হাজার মিটার চায়না দুয়ারি জাল জব্দ করা হয় এবং দশ হাজার টাকা অর্থদণ্ড আদায় করা হয়। বুরাইল বিলেও অভিযান পরিচালিত হয় এই অভিযানে আনুমানিক মোট ১২হাজার মিটার (আনুমানিক মূল্য প্রায় ৬ লক্ষ টাকা) চায়না দুয়ারি জাল ও কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ফেলা হয়।
মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসারের মেহেরুন্নাহার জানান,মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের কুল্লিয়া বাজার ও বড়ুলিয়া বিলে অভিযান চালিয়ে চায়না দুয়ারী ও কারেন্ট জাল জব্দ করা হয়েছে। এ জালগুলো আমরা আগুনে পুড়িয়ে ফেলেছি। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনের আওতায় জেলার বিভিন্ন উপজেলায় অভিযান চলছে। জাতীয় মৎস্যপক্ষ উপলক্ষে এ অভিযান অব্যাহত থাকবে।






মাগুরায় বিদ্যুতের ট্রান্সফরমার চুরি করতে গিয়ে আহত- ১
পাইকগাছায় কপোতাক্ষ নদের তীরের মাটি কেটে ভাটার ইট তৈরি ; বাঁধ বিলীনের আশঙ্কা
পাইকগাছায় কপোতাক্ষ নদ থেকে অবৈধ নেট জাল এবং চায়না দুয়ারী জাল জব্দ
পাইকগাছায় বাড়িতে ঢুকে মা -মেয়ের অতর্কিত হামলায় গৃহবধু গুরুতর আহত
নড়াইলে অপহরণের অভিযোগে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
স্কুল ফিডিংয়ের বনরুটিতে ব্লেড; সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড়
মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে চুরি
মাগুরায় ইয়াবা সেবনের অপরাধে দুই যুবক গ্রেপ্তার
মাগুরায় বিদেশি ঔষধ ও মেয়াদ উত্তীর্ণ পন্য বিক্রির জন্য ১০ হাজার টাকা জরিমানা 