শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারী ২০২৬, ২১ মাঘ ১৪৩২

SW News24
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাগুরায় কমলা চাষের উজ্জল সম্ভাবনা বাড়ছে কমলার আবাদ
প্রথম পাতা » কৃষি » মাগুরায় কমলা চাষের উজ্জল সম্ভাবনা বাড়ছে কমলার আবাদ
৮১১ বার পঠিত
বুধবার ● ১ ফেব্রুয়ারী ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় কমলা চাষের উজ্জল সম্ভাবনা বাড়ছে কমলার আবাদ

---

এস আলম তুহিন  মাগুরা  থেকে    ঃ মাগুরা জেলায় কমলা চাষের উজ্জল সম্ভাবনা দেখা দিয়েছে। কমলা চাষে ফিরতে পারে কৃষকদের ভাগ্য। আর ভাগ্য ফেরাতে মাগুরা হটি কালচার সেন্টারের মাধ্যমে চারা সংগ্রহ করে অনেকেই কমলার  আবাদ শুরু করেছে।  মাগুরার মাটি কমলা চাষের জন্য উপযোগী হওয়ায় রসালো ফল কমলা চাষে ইতিমধ্যে যারা সফল হয়েছে তাপদের সফলতা দেখে অন্যরা এগিয়ে আসায় দিন দিন চাষির সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। ভীড় করছে অনেকেই হটিকালচার সেন্টারে চারার জন্য।

হটি কালচার সেন্টারের উদ্যান তত্ববিদ আমিনুল ইসলাম জানান,মাগুরার মাটি ও জলবায়ু কমলা চাষের জন্য অত্যন্ত উপযোগী। এখানকার উৎপাদিত কমলা স্বাদে-গন্ধে ভারতের দার্জিলিং এর কমলার মত, মিস্টতার ভাগ বেশী হওয়ায় চাহিদা রয়েছে যথেষ্ট। আকারে বড়, প্রচুর ভিটামিন সি ও পুষ্টিগুন থাকায় শরীরের ভিটামিন সি এর ঘাটতি পূরণসহ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে এ কমলা সহায়ক। মাগুরা শহরের বাসিন্দা অনু মিয়া শখের বসবর্তী হয়ে নিজের বাড়িতে কমলার চারা লাগিয়ে সফল ফলন পেয়ে এখন কমলার বাগান করার জন্য উৎসাহিত হয়ে চারার জন্য হটিকালচার সেন্টারে ঘুরছেন। এছাড়া অনেকেই নিজ বাড়ির আঙ্গিনায় কমলা চারা লাগিয়ে ভাল ফল পেয়ে চাষের প্রতি উৎসাহিত হয়েছে। হটিকালচার সেন্টারের উদ্যান তত্ববিদ জানান, দেশী- বিদেশী উন্নত জাত ও মানের জার্ম প্রাজম সংগ্রহ করা হচ্ছে। যার আওতায় ভারতের দার্জিলিং থেকে চারা এনে চাষ করে ২ বছরের মধ্যে ফল ধরানো সম্ভব হয়েছে। সেন্টারের মাধ্যমে চারা বিতরন করা হচ্ছে। মাগুরা সদর উপজেলার হাজরাপুর গ্রামের শরিফুল ইসলাম কমলা চাষ করে সফলতা লাভ করেছে।তার বাগানে প্রতিটি গাছে ৬০ থেকে ৭০ টি কমলা ধরেছে। আকারে বড় ফরমারিন মুক্ত এ কমলা সবার কাছে জনপ্রিয়তা পাচ্ছে। একই এলাকার কমলা চাষী আবু তালেব বলেন, কমলার চাষ অল্প শ্রম এবং সামান্য অর্থের বিনিময়ে প্রচুর অর্থ উপার্জন সম্ভব। মাগুরায় কমলার উজ্জল সম্ভাবনা কাজে লাগাতে কৃষি বিভাগকে এগিয়ে আসতে হবে। চাষীদের স্বার্থের কথা বিবেচনা করে সাইট্রাস ডেবলপমেন্ট প্রকল্প গ্রহন করার জন্য স্থানীয় কৃষকরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রতি আহবান জানিয়েছেন।

মাগুরা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এ ব্যাপারে কোন ভ’মিকা রাখছেনা। তারা ব্যাস্ত তাদের রুটিন মাফিক সাজানো কর্মসূচির আনুষ্ঠানিকতা নিয়ে। এ ব্যাপারে মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ভারপ্রাপ্ত উপ পরিচালক সোহরাব হোসেন জানান তিনি নতুন দ্বায়িত্বপ্রাপ্ত এ ব্যাপারে জানেননা। কমলা চাষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ভুমিকা রাখবেন এ আবেদন কমলা চাষিদের। এদিকে মাগুরায় পরীক্ষামূলক কমলা চাষ সফল হওয়ায়  মাগুরাকে কমলা উন্নয়ন প্রকল্পের আওতায় আনার জন্য বিশেষজ্ঞ মহল মত পোষন করেছেন।





কৃষি এর আরও খবর

পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা পাইকগাছায় তীব্র শীতের মধ্যে বোরো ধানের চারা রোপনে ব্যস্ত চাষিরা
রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে রৌদ্রজ্জ্বল আবহাওয়ায় নড়াইলে বোরো ধান রোপনের ধুম পড়েছে
মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের মাগুরায় আপেল কুল চাষে ভাগ্যবদল পিকুল লস্করের
উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক উন্মুক্ত মাঠে ছাগল চরিয়ে পালন করা লাভজনক
শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি শীতকালে পাইকগাছায় রাস্তার পাশে গাছের উপর লতা জাতীয় সবজি চাষ জনপ্রিয় ও লাভজনক পদ্ধতি
কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত কেশবপুরে পানি নিষ্কাশন বন্ধ থাকায় জলাবদ্ধ অর্ধশত বিলে বোরো আবাদ অনিশ্চিত
মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের মাগুরায় মধু চাষে বাজিমাত আলামিনের
তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে তীব্র শীত ও ঘন কুয়াশায় পাইকগাছায় বোরো আবাদ স্থবির হয়ে পড়েছে
তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে তীব্র শীতে পাইকগাছার নারীরা ফসলের মাঠে
শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ শ্যামনগরে লবণ সহনশীল কৃষি ফসল ও সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ

আর্কাইভ