বৃহস্পতিবার ● ১৬ ফেব্রুয়ারী ২০১৭
প্রথম পাতা » কৃষি » মাগুরায় উচ্চফলনশীল বিনা সরিষা-৯ জাত নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
মাগুরায় উচ্চফলনশীল বিনা সরিষা-৯ জাত নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত
![]()
মাগুরা প্রতিনিধি :
মাগুরা সদর উপজেলার মঘি গ্রামে মঙ্গলবার বিকালে বাংলাদেশ পরমানু কৃষি গবেষণা ইনস্টিটিউট উদ্ভাবিত উচ্চফলনশীল বিনা সরিষা-৯ জাত নিয়ে মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
‘পুষ্টি নিরাপত্তার লক্ষ্যে কৃষি তাত্ত্বিক ব্যবস্থাপনার মাধ্যমে ডাল, তেল বীজ এবং দানা জাতীয় ফসলের উচ্চফলনশীল এবং প্রতিকুল সহনশীল জাত উদ্ভাবন’ কর্মসূচির আওতায় মাগুরা বিনা উপকেন্দ্র এ মাঠ দিবসের আয়োজন করে।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মাগুরা বিনা উপ-কেন্দ্রর বৈজ্ঞানিক কর্মকর্তা সৈকত হোসেন ভূইঁয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক পার্থ প্রতিম সাহা। বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা সোহরাব হোসেন, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রুহুল আমীন, জয়দেব সাহা, কৃষক মোজাফ্ফর হোসেন এবং ফারুক হোসেন প্রমুখ। মাঠ দিবসে প্রায় দেড় শাতাধিক কৃষক কৃষাণী অংশ নেয়।
সভায় জানানো হয়, উচ্চফলনশীল বিনা সরিষা-৯ সাধারণ জাতের তুলনায় দুইগুন বেশি উৎপাদন ক্ষমতা সম্পন্ন। সাধারণ জাতে যেখানে বিঘা প্রতি ফলন হয় আড়াই থেকে ৩ মন, সেখানে বিনা সারিষা-৯ জাতে বিঘা প্রতি ফলন হয় প্রায় ৬ মন। এ ছাড়া এটির রোগ প্রতিরোধ ক্ষমতা সাধারণ জাতের তুলনায় বেশি।






পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন 