শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৯ আগস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ৩০ জুলাই ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার আলোচিত পোদা নদীর নেট-পাটা অপসারণের ঘটনায় থানায় মামলা; জনপ্রতিনিধি সহ অর্ধশতাধিক আসামী
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার আলোচিত পোদা নদীর নেট-পাটা অপসারণের ঘটনায় থানায় মামলা; জনপ্রতিনিধি সহ অর্ধশতাধিক আসামী
৫১৫ বার পঠিত
রবিবার ● ৩০ জুলাই ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার আলোচিত পোদা নদীর নেট-পাটা অপসারণের ঘটনায় থানায় মামলা; জনপ্রতিনিধি সহ অর্ধশতাধিক আসামী


এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার আলোচিত পোদা নদীর (বদ্ধ জলমহল) নেট-পাটা অপসারণকে কেন্দ্র করে জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে আসামী করে থানায় মামলা হয়েছে। গত শনিবার ইউপি চেয়ারম্যানের ভাইপো বাদী হয়ে ইউপি সদস্য, শিক্ষক, ছাত্র ও এলাকাবাসী সহ প্রায় অর্ধশত ব্যক্তিকে আসামী করে চাঁদাবাজী, চুরি ও লুটপাটের অভিযোগ এনে মামলাটি দায়ের করেন। জনপ্রতিনিধি ও এলাকাবাসীকে আসামী করে মামলা করায় জনমনে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উল্লেখ্য, উপজেলার লতা ইউনিয়নের প্রায় ১০টি গ্রামের পানি সরবরাহের অন্যতম মাধ্যম পোদা নদীর নেট-পাটা অপসারণ নিয়ে ইজারাদারের লোকজন ও এলাকাবাসীর সাথে গত কয়েকদিন যাবৎ বিরোধ চলে আসছে। গত টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতার আশংকায় পানি নিস্কাশনের লক্ষ্যে এলাকাবাসী গত শুক্রবার নদীর কয়েকটি স্থানের নেট-পাটা অপসারণ করে। এ নিয়ে  দু’পক্ষের মধ্যে উত্তেজনা কর পরিস্থিতি সৃষ্টি হলে সংঘাত-সংঘর্ষ এড়াতে সংশ্লিষ্ট এলাকায় পুলিশ মোতায়েন করা হয়। সর্বশেষ এ ঘটনায় গত শনিবার স্থানীয় ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাসের ভাইপো যুবলীগনেতা বাবুলাল বিশ্বাস বাদী হয়ে ইউপি সদস্য দেবাশীষ রায়, প্রদীপ মহলদার, সাবেক ইউপি সদস্য অসীম ঢালী, মঙ্গল সরকার, চিত্তরঞ্জন মন্ডল, শিক্ষক পবিত্র মন্ডল ও ছাত্র পল্লব, দিলিপ সহ প্রায় অর্ধশত এলাকাবাসীকে আসামী করে থানায় মামলা করেছে। যার নং- ৪১, তারিখ- ২৯/০৭/২০১৭। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, ফতেপুর আদর্শ মৎস্যজীবী সমবায় সমিতির অনুকূলে পোদা নদীটি ইজারা প্রদান করা হয়। যার দেখভাল করার দায়িত্ব প্রদান করা হয় স্থানীয় ইউপি চেয়ারম্যানকে। থানার ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানান, যেহেতু একটি বদ্ধ জলমহলের নেট-পাটা অপসারণ ঘটনায় মামলা হয়েছে, বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে মামলার কারণে যাতে কোন নিরীহ মানুষ হয়রানী না হয় সে বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করে দেখা হবে। এদিকে মামলার এ ঘটনায় জনমনে চাপা ক্ষোভ বিরাজ করছে। বিষয়টি তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট উর্দ্ধতন কর্তৃপক্ষের আশুহস্তক্ষেপ কামনা করেন এলাকাবাসী।





বিবিধ এর আরও খবর

সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা সুন্দরবনের কেওড়া ফল উপকূলীয় অর্থনীতিতে নতুন সম্ভাবনা
পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা

আর্কাইভ