শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১২ আগস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়ার মলে পুরামাঠ ভরে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়ার মলে পুরামাঠ ভরে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ
১২৮৮ বার পঠিত
রবিবার ● ২২ অক্টোবর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে ঘোড়ার মলে পুরামাঠ ভরে যাওয়ায় বিঘ্নিত হচ্ছে খেলার পরিবেশ

---
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার ঐতিহ্যবাহী ফুটবল খেলার মাঠে নিষেধাজ্ঞা উপেক্ষা করে অবাধে ঘোড়া বিচরণ করায় মাঠের খেলার পরিবেশ নষ্ট হচ্ছে। মাঠে ঘোড়া, গরু, ছাগল, মহিষ বিচরণ করানো নিষেধ থাকলেও মানছে না এলাকার ঘোড়ার মালিকরা। মাঠে ঘোড়া ছেড়ে দিয়ে ঘাস খাওয়াচ্ছে, এর ফলে ঘোড়ার মলে পুরামাঠ ভরে গেছে। এর ফলে মাঠে খেলার পরিবেশ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।
জানাগেছে, পাইকগাছার গদাইপুর ফুটবল মাঠে এলাকার চেঁচুয়া, বান্দিকাটী ও গদাইপুর গ্রামের কয়েকজন ঘোড়ার মালিক ৪টি ঘোড়া ছেড়ে দিয়ে মাঠে বিচরণ করাচ্ছে। মাঠের খেলার সময় ঘোড়া মাঠ থেকে চলে গিয়ে পাশের মালিকদের ফসল ক্ষেতে বিচরণ করছে। একদিকে মাঠের পরিবেশ নষ্ট হচ্ছে, অন্যদিকে পাশ্ববর্তী জমির মালিকদের ক্ষেতের ফসল খেয়ে নষ্ট করছে ঘোড়া। ছেড়ে দেওয়া ঘোড়াগুলো সকাল থেকে সারা রাত মাঠে বিচরণ করে। মাঠের খেলওয়াড় ও এলাকার বিশিষ্টজনরা ঘোড়ার মালিকদের বারবার মাঠে ঘোড়া বিচরণ করতে নিষেধ করলেও তারা এ বিষয়ে কোনো কর্ণপাত না করে যথারীতি মাঠে ঘোড়া বিচরণ করছে। মাঠে ঘোড়া বিচরণ না করার জন্য গদাইপুর ইউনিয়ন পরিষদ থেকে একটি বিজ্ঞপ্তি ফুটবল খেলার মাঠ স্থাপন করা আছে। তারপরও ঘোড়ার মালিকরা মাঠে ঘোড়া বিচরণ অব্যাহত রাখায় মাঠের খেলওয়াড় ও এলাকার সচেতন মহল চেয়ারম্যানকে এ বিষয় বারবার অবহিত করারপর রবিবার বিকালে ঘোড়া আটকানোর জন্য ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ পাঠান। জানাযায়, মাঠে গিয়ে গ্রাম পুলিশ একটি ঘোড়া আটকানোর পর অন্য ৩টি ঘোড়া ধরতে গেলে ঘোড়া গুলো দৌড়ে পালিয়ে যায়। এ ব্যাপারে গদাইপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী জুনায়েদুর রহমান জানান, গদাইপুর ফুটবল মাঠ এলাকার ঐহিত্য। এই মাঠে সকাল-বিকাল  ছেলেরা খেলাধুলা করে। মাঠের পরিবেশ সুরক্ষায় ঘোড়া, গরু, ছাগল মাঠে বিচরণ না করার জন্য বিজ্ঞপ্তির পাশাপাশি মালিকদের অবহিত করা হয়েছে, তারপরও ঘোড়ার মালিকরা মাঠে ঘোড়া বিচরণ বন্ধ না করায় ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ দিয়ে ঘোড়া ধরে খড়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। মাঠ সুরক্ষার জন্য ঘোড়া ধরে খড়ে দেওয়ার এই পদক্ষেপে গদাইপুর মাঠের খেলওয়াড় ও সচেতন মহল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে অভিনন্দন জানিয়েছে।





বিবিধ এর আরও খবর

পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা পাইকগাছায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রকারী ও সুপারভাইজার নিয়োগে সরকারী নীতিমালা অনুসরণে নাজেহাল সরকারী কর্মকর্তারা
পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জুতা খুলে প্রবেশের ব্যতিক্রমী উদ্যোগ: সেবার মান উন্নয়নে নতুন ধারা
পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা পরিষদের সভা অনুষ্ঠিত
পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা পাইকগাছার বোয়ালিয়া ব্রিজ সড়কের বেহাল দশা
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী পুজা মন্দির কমিটি গঠন
পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন পাইকগাছায় সড়কের মাঝখানে গর্ত ; ঝুকি নিয়ে চলছে যানবাহন
পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা পাইকগাছায় গৃহবধূর আত্মহত্যা
খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত খুলনায় যথাযোগ্য মর্যাদায় পবিত্র ঈদ-উল-আযহা উদযাপিত
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পীকে সংবর্ধনা
পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা পাইকগাছা লোনাপানি মৎস্য গবেষণা কেন্দ্র প্রধানের বিদায় সংবর্ধনা

আর্কাইভ