শিরোনাম:
পাইকগাছা, মঙ্গলবার, ২ জুন ২০২৬, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২১ ডিসেম্বর ২০১৭
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নব্য আওয়ামীলীগ নেতার পাকিস্তানি আদলে পতাকা উত্তলন
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নব্য আওয়ামীলীগ নেতার পাকিস্তানি আদলে পতাকা উত্তলন
৭৮৯ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ ডিসেম্বর ২০১৭
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নব্য আওয়ামীলীগ নেতার পাকিস্তানি আদলে পতাকা উত্তলন

---

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় নব্য আ’লীগনেতার বিজয় দিবসের দিন পাকিস্তানি আদলে পতাকা উত্তলন করায় এলাকায় মিশ্য প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক ডাঃ মোহাঃ আবু রায়হান শাহীন চৌমহনী বাজারে তার নিজের সরদার ফার্মেসী ও বিকাশের দোকানে বাংলাদেশের পতাকার লাল বৃত্তের মধ্যে পাকিস্তানি পতাকার আদলে চাঁদ-তারা খচিত পতাকা উত্তলন করে। তিনি চাঁদখালী ইউনিয়নের আহবায়ক, ৮ নং ওর্য়াডের সাধারণ সম্পাদক, পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক, হিসেবে নিজের পরিচয় দেন এবং প্যানা ফেষ্টুন টানান । এমন পতাকা দেখে বাজারের ব্যাবসায়ীরা তার কাছে পাকিস্তানি পতাকার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ঈদের সময়ও তো টানিয়ে ছিলাম তখন তো কোন কথা উঠেনি, কেউ কিছু বলেনি, তাহলে এখন কেন কথা হচ্ছে। জানাগেছে আগে তিনি জামায়েত ইসলামী রাজনীতির সাথে সমপৃক্ত ছিলেন। বর্তমানে আ’লীগের প্রভাবশালী নেতা হওয়ায় বাজারের ব্যবসায়ীরা বলেন, একটি মারামারির মামলার থেকে বাঁচার জন্য বিভিন্ন কৌশলে আওয়ামীলীগ এর রাজনীতির সাথে সমপৃক্ত হন। আওয়ামীলীগের মিছিল মিটিং এ তার সরব উপস্থিতি দেখা যায়। এ ব্যাপারে চৌমুহনি বাজার কমিটির সভাপতি মোঃ আতিয়ার রহমান বলেন, ঘটনা সত্যি, আমি সহ বাজারের ব্যবসায়ীরা বিষয়টি দেখেছি। ওয়ার্ড আওয়ামীলীগের সাবেক সভাপতি ডাঃ নরেন্দ্র বলেন, বিষয়টি আমি শুনেছি এবং তার কাছে বিষয়টি জানতে চাইলে তিনি এড়িয়ে যান। পতাকা উড়ানোর বিষয়ে পাইকগাছা থানার ওসি আমিনুল ইসলাম বিপ্লব বলেন, বিষয়টি আমি শুনেছি তদন্ত চলছে সত্যতা পেলে আইনুযায়ী ব্যাবস্থা নেওয়া হবে। এ বিষয়ে জানতে ডাঃ মোহাঃ আবু রাহায়ান শাহীনের মুঠোফোনে বার বার যোগাযোগ করার চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি।





অপরাধ এর আরও খবর

মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড মাগুরায় চায়ের দোকানে মাদক বিক্রি; ভ্রাম্যমাণ আদালতের অভিযানে কারাদণ্ড
পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬ পাইকগাছায় কোরবানির মাংস বিতরণ তালিকা ও মসজিদ কমিটি নিয়ে দ্বন্ধে সংঘর্ষ আহত-৬
মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার মাগুরায় পুলিশের অভিযান ১ চোর গ্রেফতার; ৬টি চোরাই মোটরসাইকেল উদ্ধার
শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১ শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

আর্কাইভ