শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে গৃহবধূকে হত্যার অভিযোগ
নড়াইলে গৃহবধূকে হত্যার অভিযোগ
![]()
নড়াইল প্রতিনিধি ।
নড়াইল সদরের চন্ডিবরপুর গ্রামে ভারতী সরকার (১৯) নামে এক গৃহবধূকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) গভীর রাতে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় পাঁচ বছর আগে নড়াইল সদরের চন্ডিবরপুর গ্রামের পঞ্চানন বিশ্বাসের ছেলে অরূপ বিশ্বাসের সাথে যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বড় কুদলা গ্রামের খোকন সরকারের মেয়ে ভারতীর বিয়ে হয়। বিয়ের পর থেকেই শ্বশুর-শাশুড়ি গৃহবধূ ভারতীকে শারীরিক ও মানসিক ভাবে নির্যাতন করে আসছিলো বলে অভিযোগ রয়েছে।
ভারতীর বাবা খোকন সরকার জানান, ভারতীর গলায় আঘাতের চিহৃ রয়েছে। তাকে শ্বশুরবাড়ির লোকজন শারীরিক ভাবে নির্যাতনে হত্যা করেছে বলে তিনি দাবি করেন। তবে হত্যার এ অভিযোগ অস্বীকার করে ভারতীর স্বামী অরূপ বলেন, শুক্রবার রাতে খাবার শেষে আমরা একসঙ্গে ঘুমিয়ে ছিলাম। গভীর রাতে ও (ভারতী) বিষপান করে। পরে রাত ২টার দিকে মারা যায়। সদর থানার এসআই নূর মোহাম্মদ বলেন, ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা না আতœহত্যা, তা ময়নাতদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।






মাগুরায় যুবদল নেতা সাকের হত্যার প্রতিবাদ ও বিচারের মানববন্ধন ও সমাবেশ
যুবদল নেতা সাকের হত্যার মৃত্যুতে সংবাদ সম্মেলন করেছে মাগুরা বাস মিনিবাস মটর শ্রমিক ইউনিয়ন
নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক পলাশ গ্রেফতার
পাইকগাছার বোয়ালিয়ায় চলাচলের রাস্তায় মাটি বালু দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি; থানায় অভিযোগ
মাগুরায় মাদক বিরোধী অভিযানে নারীসহ গ্রেফতার ২
পাইকগাছায় গলায় ফাঁস দিয়ে গৃহবধূ আত্মহত্যা
পাইকগাছায় চাঁদাবাজি, মাদক-চুরি ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধে গ্রেফতার-২২
নড়াইলে আকর্ষণীয় বিজ্ঞাপনে অনলাইন প্রতারণা, গ্রেফতার- ২
অবৈধ ইজারা বাতিল ও উচ্ছেদের দাবিতে রাজপথে ভুক্তভোগীরা; সংহতি জানালেন ফাহমিদা হক এমপি ও বাপ্পী
মাগুরার মহম্মদপুরে রাতের আঁধারে এক হাজার কলাগাছ কর্তন; নিঃস্ব কৃষক 