মঙ্গলবার ● ৫ জুন ২০১৮
প্রথম পাতা » খেলা » জার্মান ফুটবল দলের ভক্ত আমজাদ হোসেনের সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যরে পতাকা দেখতে মাগুরায় এলেন জার্মান দুই কুটনীতিক
জার্মান ফুটবল দলের ভক্ত আমজাদ হোসেনের সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যরে পতাকা দেখতে মাগুরায় এলেন জার্মান দুই কুটনীতিক
![]()
মাগুরা প্রতিনিধি।
জার্মান ফুটবল দলের ভক্ত মাগুরার ঘোড়ামারা গ্রামের আমজাদ হোসেনের তৈরি সাড়ে ৫ কিলোমিটার জার্মান পতাকা দেখতে সদর উপজেলার নিশ্চিন্তপুর গ্রামে এসেছিলেন জার্মান দূতাবাসের দুই কর্মকর্তা। মঙ্গলবার সকালে নিশ্চিন্তপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে আমজাদ হোসেনের সাড়ে ৫ কিলোমিটার দৈর্ঘ্যের পতাকা প্রদর্শন করা হয়। যেখানে শুভেচ্ছা জানাতে আসেন বাংলাদেশে নিযুক্ত দূতাবাসের প্রশাসনিক কর্মকর্তা উইজোরা ও শিক্ষা সংস্কৃতিক কর্মকর্তা তামারা কবির।
![]()
অনুষ্ঠানে আমজাদ হোসেন জানান, এই পতাকা তৈরি করতে নিজের জমি বিক্রি করেছেন। এটিতে তার প্রায় ৬ লাখ টাকা ব্যয় হয়েছে। আগামীতে এই পতাকার দৈর্ঘ্য আরো বাড়াতে চান তিনি। জার্মান দলের সমর্থনে বিশ^কাপ খেলা দেখতে রাশিয়াতে যেতে চান তিনি।
পতাকা প্রর্দশনী অনুষ্ঠানে জার্মান দূতাবাসের দুই কর্মকর্তা জানান, তারা আমজাদের এ জার্মান ফুটবল দল প্রীতিতে মুগ্ধ। জার্মান দলের প্রতি আমজাদ সহ মাগুরার মানুষের সমর্থন আমাদেরকে অভিভূত করেছে। জার্মান দলকে নিয়ে মাগুরাবাসীর এই উচ্ছ্বাস আয়োজন ছিল তাদের কাছে অপ্রত্যাশিত।
![]()
তারা আরো জানান, তাদের জানা মতে জার্মান ফুটবল দলের সমর্থনে এটাই সম্ভবত সবচেয়ে দীর্ঘ পতাকা। এ জন্য তারা আমজাদ হোসেন ও বাংলাদেশের প্রতি কৃতজ্ঞ। মাগুরায় এটাই তাদের প্রথম সফর নয়, গত ২০১৪ সালের বিশ^কাপে সাড়ে ৩ কিলোমিটার দৈর্ঘ্যরে পতাকা দেখতে জার্মান দূতাবাসের চার্জ দ্যা এ্যাফায়ারস্ মাগুরায় এসেছিলেন। চলতি রাশিয়া বিশ^কাপে আমজাদ হোসেনের খেলা দেখতে যাওয়ার আগ্রহের বিষয়টি আমরা দূতাবাসকে জানাবো।
জার্মান ফ্যানস্ গ্রুপ অব বাংলাদেশ আয়োজিত এ পতাকা পদর্শনী অনুষ্ঠানে নিশ্চিন্তপুর হাইস্কুল মাঠে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, স্থানীয় চাউলিয়া ইউনিয়ন চেয়ারম্যান হাফিজার রহমান ও জার্মান ফ্যান গ্রুপের রহিম ফরায়েজী, সৈকত হোসেন ও সাইফুল ইসলাম কৌশিকসহ অন্যরা।






অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন
শ্রীপুরে মরহুম হামিদ শেখ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত
হারিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী গ্রামীণ খেলাধুলা 