সোমবার ● ১৫ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » খেলা » মাশরাফিকে নিয়ে প্রধানমন্ত্রীর মূল্যায়নে নড়াইলে আনন্দ মিছিল
মাশরাফিকে নিয়ে প্রধানমন্ত্রীর মূল্যায়নে নড়াইলে আনন্দ মিছিল

ফরহাদ খান, নড়াইল।
বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের অধিনায়ক ‘নড়াইল এক্সপ্রেস’ মাশরাফি বিন মর্তুজাকে প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে আখ্যায়িত করায় আনন্দ মিছিল করেছেন নড়াইলবাসী। সোমবার (১৫ অক্টোবর) দুপুরে শুভেচ্ছা ক্লাব ও নড়াইলের সাধারণ জনগণের আয়োজনে জেলা শহরে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
পরে জেলা পরিষদ চত্বরে পথসভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক নড়াইল পৌর কাউন্সিলর কাজী জহিরুল হক, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নিলয় রায় বাঁধন, স্বেচ্ছাসেবক লীগ নেতা রাজু গাজী প্রমুখ।
প্রসঙ্গত, গত ৪ অক্টোবর দেশব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য দেয়ার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাশরাফিকে দেশের সবচেয়ে বড় সম্পদ হিসেবে মূল্যায়ন করে দোয়া কামনা করেন।






পাইকগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঈদে মহম্মদপুরের দেউলি গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা
জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি
মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন
মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু
মাগুরায় ত্রিমাত্রিকের উদ্যোগে মিনি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
মাগুরায় দুইদিন ব্যাপী শীতকালীন প্রতিযোগিতার উদ্বোধন
মাগুরায় বড়লিয়া গ্রামে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা 