মঙ্গলবার ● ১৬ অক্টোবর ২০১৮
প্রথম পাতা » কৃষি » মাগুরায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে জমায়েত,র্যালী ও আলোচনা সভা
মাগুরায় বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে জমায়েত,র্যালী ও আলোচনা সভা

মাগুরা প্রতিনিধি : “সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তা চাই ” এ শ্লোগান নিয়ে বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে মাগুরায় গতকাল মঙ্গলবার বিশ্ব খাদ্য দিবস উপলক্ষে জমায়েত,র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । খাদ্য অধিকার বাংলাদেশ মাগুরা জেলা শাখা এ কর্মসূচীর আয়োজন করে ।
সকালে একটি র্যালী আদর্শ কলেজের সামনে থেকে শুরু হয়ে সদর উপজেলার সামনে এসে শেষ হয় । পরে সেখানে খাদ্য অধিকার বাংলাদেশ মাগুরা জেলা শাখার সভাপতি শফিকুর রহমান পিন্টুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান রস্তম আলী, খাদ্য অধিকার বাংলাদেশ মাগুরা জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী কামরুজ্জামান, অবসরপ্রাপ্ত শিক্ষক গোলাম কুদ্দুস, প্রভাষক খান আফজাল হোসেন জাহাঙ্গীর ও সিরাজুল ইসলাম প্রমুখ । সভায় প্রত্যেক বক্তা “সবার জন্য পুষ্টিকর ও নিরাপদ খাদ্যের নিশ্চয়তার দাবী রেখে নানা সুপারিশ তুলে ধরেন । অনুষ্ঠানে খাদ্য অধিকার বাংলাদেশ মাগুরা জেলা শাখা শতাধিক নারী-পুরুষ অংশ নেয় ।






মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী
পাইকগাছায় নাবার খাল পুনঃ খনন কাজ উদ্ভোধন করা হয়েছে
মাগুরার শ্রীপুরে পেঁয়াজ ঘরে তুলতে ব্যস্ত কৃষক
মহম্মদপুরে ভিয়েতনামী সরিষা চাষে তামজিদের সাফল্য
পাইকগাছায় সূর্যমুখী ফুলের হাসি কৃষকের মুখে
মাগুরায় জাতীয় পাট দিবসে র্যালী ও আলোচনা সভা
পাইকগাছায় পরীক্ষামূলক বার্লি চাষ কৃষিতে নতুন সম্ভাবনা 