শুক্রবার ● ১ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » অপরাধ » মোংলায় ২৬ বোতল বিদেশী মদসহ ৫ মাদক পাচারকারী আটক
মোংলায় ২৬ বোতল বিদেশী মদসহ ৫ মাদক পাচারকারী আটক

মোঃএরশাদ হোসেন রনি, মোংলা
মোংলায় ২৬ বোতল বিদেশী মদসহ ৫ মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরের পর শুক্রবার বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
কোস্ট গার্ড পশ্চিম জোনথর (মোংলা) গোয়েন্দা কর্মকতার্ লে: এম মাজহারুল হক জানান, বৃহস্পতিবার রাত ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মোংলা বন্দরের বাস স্ট্যান্ড সংলগ্ন তিন রাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে ২৬ বোতল বিদেশী মদসহ ৫ জন মাদক পাচারকারীকে হাতেনাতে আটক করা হয়। আটককৃতরা হলো, শ্রী প্রতি মন্ডল রায় (৪৮), মাধব অধিকারী (১৯), পিংকু গাইন (৩০), আফতাফ খলিফা (২০) ও শিব সংকর (১৮)। তাদের বাড়ী বাগেরহাটের মোংলা ও রামপালের বিভিন্ন এলাকায়। আটককৃতদেরকে বৃহস্পতিবার রাতেই মোংলা থানা পুলিশে সোপর্দ করে কোস্ট গার্ড। এরপর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শুক্রবার সকালে তাদেরকে বাগেরহাট জেলহাজতে পাঠিয়েছে পুলিশ।
কোস্ট গার্ড কর্মকর্তা লে: এম মাজহারুল হক বলেন, কোস্টগার্ড পশ্চিম জোনের এখতিয়ারভূক্ত এলাকাসমূহে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও জননিরাপত্তার পাশাপাশি মাদক নিয়ন্ত্রণে জিরো টলারেন্স নীতি মেনে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।






পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা
পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে 