বৃহস্পতিবার ● ৭ জানুয়ারী ২০২১
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ইটালিয়ান স্কোয়াশ সবজির ওপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত
পাইকগাছায় ইটালিয়ান স্কোয়াশ সবজির ওপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত

এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় গোপালগঞ্জ, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, পিরোজপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ইটালিয়ান স্কোয়াশ সবজির ওপর কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে উপজেলার বিরাশীতে এ কৃষক মাঠ দিবসের আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার উপ-পরিচালক মোঃ হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনার অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) মোঃ নজরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার মোঃ জাহাঙ্গীর আলম, কয়রার কৃষি অফিসার মিজান মাহমুদ, ইউপি চেয়ারম্যান কেএম আরিফুজ্জামান তুহিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইমরুল কায়েস। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহম্মেদ তুহিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা ধ্রুবজোতি সরকার, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম আজাদ, মিন্টু রায়, দিবাকর বিশ্বাস, ইউপি সদস্য ইজাহার আলী, আব্দুর রাজ্জাক, স্কোয়াশ চাষী অহিদুজ্জামান লিটন ও কৃষক আমিন উদ্দীন মোড়ল।






শ্যামনগরে বিকল্প কর্মসংস্থান সৃষ্টিতে হাঁস-মুরগি পালনের বাস্তবমূখী প্রশিক্ষণ সম্পন্ন
হলুদ-সবুজ তরমুজ চাষে সাড়া ফেলেছেন হাসানুর
পাইকগাছায় বসতবাড়ির চালে চালে চুন সাদা চালকুমড়া শোভা পাচ্ছে
পাইকগাছায় আমন আবাদ ভালো হলেও নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা পুরণ হয়নি
জি-নাইন কলা চাষে সফল পাইকগাছার নারায়ণ অধিকারী
পাইকগাছায় আমন চাষিদের জন্য আশীর্বাদ হয়ে এলো বৃষ্টি
জমির সবুজ সার ধৈঞ্চার চাষ হারিয়ে যাচ্ছে
মহম্মদপুরে কৃষকদের মাঝে বিনামূল্যে এয়ারফ্লো মেশিন বিতরণ
পাইকগাছায় ঘেরের আইলে সবজি চাষ জনপ্রিয় হয়েছে
পাইকগাছায় আউশ ধানের ফলন ভাল হয়েছে 