বৃহস্পতিবার ● ২৫ মার্চ ২০২১
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনির কাদাকাটিতে কৃষকলীগের সভা অনুষ্ঠিত
আশাশুনির কাদাকাটিতে কৃষকলীগের সভা অনুষ্ঠিত

আশাশুনি প্রতিনিধি:
আশাশুনির কাদাকাটি ইউনিয়ন কৃষকলীগের সন্মেলন প্রস্তুত কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে উপজেলার কাদাকাটি ইউনিয়নের যদুয়ারডাঙ্গা মন্দির চত্বরে সভায় সভাপতিত্ব করেন কাদাকাটি ইউনিয়ন কৃষকলীগের সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কাদাকাটি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি দীপঙ্কর কুমার সরকার দীপ। প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও উপজেলা কৃষকলীগের সন্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক এনএমবি রাশেদ সরোয়ার শেলী। ইউনিয়ন কমিটির সদস্য সচিব অভিজিৎ সানার পরিচালনায় বিশিষ অতিথি ছিলেন উপজেলা কমিটির সদস্য সচিব মতিলাল সরকার। এ সময় কাদাকাটি ইউনিয়ন সন্মেলন প্রস্তুত কমিটির অন্যান্য সদস্যবৃন্দ ও উপজেলা কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় অতি দ্রুত সময়ের মধ্যে কাদাকাটি ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ড কমিটি সম্পন্ন করে ইউনিয়ন সস্মেলন করার জন্য নির্দিষ্ট একটি নির্ধারণ করাসহ সাংগঠনকে গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন প্রকার সিদ্ধান্ত গৃহিত হয়।






পাইকগাছায় গদাইপুর ইউনিয়ন বিএনপির বিক্ষোভ মিছিল ও পথসভা
শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ 