শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

SW News24
শনিবার ● ১৯ জুন ২০২১
প্রথম পাতা » বিবিধ » মোংলায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৫০ ভূমিহীন পরিবার
প্রথম পাতা » বিবিধ » মোংলায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৫০ ভূমিহীন পরিবার
৫৩৯ বার পঠিত
শনিবার ● ১৯ জুন ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মোংলায় প্রধানমন্ত্রীর ঘর পাচ্ছেন ৫০ ভূমিহীন পরিবার

---


মোঃএরশাদ হোসেন রনি, মোংলা


মুজিববর্ষ উপলক্ষে মোংলায় ঘর পাচ্ছেন ৫০ ভূমিহীন পরিবার। আগামীকাল ২০ জুন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই ঘর হস্তান্তর কার্যক্রমের উদ্ধোধন করবেন।


উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)  কমলেশ মজুমদার তার নিজ দপ্তরে সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের এ তথ্য দেন। এসময় উপস্থিত ছিলেন মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নয়ন কুমার রাজবংশী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ নাহিদুজ্জামান, মোংলা প্রেসক্লাবের সভাপতি মনিরুল হায়দার ইকবাল,সহ সভাপতি জসিম উদ্দিন, সাধারন সম্পাদক আমির হোসেন আমু, সিনিয়র সাংবাদিক নুর আলম শেখ,আহসান হাবিব হাসান,মনিরুল ইসলাম দুলুসহ স্থানীয় আরো কয়েকজন সাংবাদিক।


ইউএনও কমলেশ মজুমদার এসময় বলেন, প্রকৃত ভূমি ও গৃহহীনদের যাচাই বাছাই করে ৫০টি পরিবারের তালিকা এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে। মোংলা উপজেলার চাদপাই ইউনিয়নের কামারডাঙ্গা এলাকায়  নির্মিত ঘরগুলো তাদের নিকট হস্তান্তর করা হবে। প্রতিটি ঘর  ১ লক্ষ ৯০ হাজার টাকা ব্যায়ে নির্মান করা হয়েছে। একই সাথে  ঘরের জমিতে  বজ্র প্রতিরোধ ও ভূমিক্ষয় রক্ষায় দেড় হাজার তালগাছ রোপন করা হবে বলেও জানান তিনি। এছাড়া  আরো ৭৫ টি ঘর নির্মানের কাজ চলছে বলে জানান কমলেশ মজুমদার।আর যেগুলো অল্প সময়ের মধ্যে গৃহহীনদের মাঝে বিতরন করা  হবে। একই সাথে স্থানীয় সাংসদ ও উপমন্ত্রী হাবিবুন নাহার,প্রধানমন্ত্রীর সাবেক পিএস -২ নমিতা হালদার ও ইউপি চেয়ারম্যান ইসরাফিল হাওলাদারের পক্ষ থেকে একই মানের তিনটি ঘর প্রশাসনের মাধ্যমে নির্মান করে দেয়া হয়েছে ভুমিহীনদের। ওই তিনটি ঘরও  ২০ জুন হস্তান্তর করা হবে। ইউএনও আরো জানান,সারা দেশে সরকারের পক্ষ থেকে ভুমি হীনদের এ পর্যন্ত ৫৩৩৪০ ঘর দেয়া হয়েছে।





বিবিধ এর আরও খবর

নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী নড়াইলে রাজমিস্ত্রির পাশাপাশি মাদক কারবারে জড়িত স্বামী-স্ত্রী
মাগুরা  সদর হাসপাতালে হামের  রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ মাগুরা সদর হাসপাতালে হামের রোগী বেড়েছে; রোগীদের নানা অভিযোগ
সুন্দরবনের সুন্দরী গাছ আগা  মারা রোগে শুকিয়ে যাচ্ছে সুন্দরবনের সুন্দরী গাছ আগা মারা রোগে শুকিয়ে যাচ্ছে
ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম ব্যক্তি ও পারিবারিক জীবনে মিতব্যয়িতার গুরুত্ব অপরিসীম
পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত পাইকগাছায় নিরাপদ সড়ক দিবসে নিসচার র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত শ্যামনগরে গ্রামীণ নারী কৃষি মেলা অনুষ্ঠিত
পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু খুলনা বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাস পাইকগাছায় সুপেয় পানি প্রকল্পের কাজ শুরু
পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন পৌরাণিক ও ঐতিহাসিক তথ্য অনুযায়ী প্রথম দুর্গাপূজার প্রচলন
সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না  - সংস্কৃতি মন্ত্রী সকল ঘটনার মাঝে সাম্প্রদায়িকতা খোজার ষড়যন্ত্র এদেশে চলতে পারবে না - সংস্কৃতি মন্ত্রী

আর্কাইভ