শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬, ২০ মাঘ ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ৩ আগস্ট ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বৃদ্ধ পিতা মাতাকে রাস্তায় ফেলে গেলো চার সন্তান!
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় বৃদ্ধ পিতা মাতাকে রাস্তায় ফেলে গেলো চার সন্তান!
৭১৪ বার পঠিত
মঙ্গলবার ● ৩ আগস্ট ২০২১
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় বৃদ্ধ পিতা মাতাকে রাস্তায় ফেলে গেলো চার সন্তান!

এস ডব্লিউ নিউজ:--- পাইকগাছায় বৃদ্ধ পিতা মাতাকে রাস্তায় ফেলে গেলো সন্তানেরা, পদক্ষেপ নিলেন ইউএনও এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী ।

 

সোমবার রাতে এমন ঘটনা ঘটেছে উপজেলার গোপালপুর গ্রামে। খবর পেয়ে ঘটনার সত্যতা যাচাইয়ের জন্য উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেনকে দ্রুত ঘটনাস্থলে পাঠান নির্বাহী অফিসার এ বি এম খালিদ হোসেন সিদ্দিকী । প্রশিক্ষক আলতাফ হোসেন ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেনকে সাথে নিয়ে সরেজমিনে গিয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেন। পরে উপজেলা নির্বাহী অফিসার তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌছান । খুঁজে বের করেন চার ছেলেকে।---

গদাইপুর ইউনিয়নের চেয়ারম্যান ও স্থানীয় লোকের উপস্থিতিতে চার ছেলেকে ডেকে ঘটনার বিস্তরিত শোনেন ইউএনও। পরে বড় ছেলে রওশন গাজীর জিম্মায় বৃদ্ধ পিতা মেছের আলী গাজী (৯৮) ও মাতা সোনাভান বিবি (৮৬)কে রেখে বাকি তিন ছেলে মতলেব গাজী, মশিয়ার গাজী ও মোশাররফ গাজীর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে থানায় সোপর্দ করেন ।

এদিকে বৃদ্ধ পিতা মাতার জন্য বালতি, জগ, মগ, গামছাসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের একটি সেট এবং এক মাসের খাবার দেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।

তাছাড়া বৃদ্ধ পিতা মাতার খাদ্য, চিকিৎসা, পোশাকসহ যাবতীয় ব্যয়ভার এখন থেকে উপজেলা প্রশাসন ও স্থানীয় চেয়ারম্যান এর মাধ্যমে বহন করা হবে বলে ইউএনও এবিএম খালিদ হোসেন সিদ্দিকী জানান ।পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মো:এজাজ শফী বলেন, আটক ৩ পুত্র নামে জিডি করে  আদালতে প্রেরণ করা হয়েছে। জিডি নং ১১৬ ।





অপরাধ এর আরও খবর

মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক মাগুরায় অস্ত্রসহ এক ব্যক্তি আটক
লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ লোহাগড়ায় ফসলি জমি দখল করে মাটি ভরাট, বাঁধ নির্মাণ ও খননের অভিযোগ
মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর মাগুরায় ভোটকেন্দ্রে বসানো সিসিটিভি ক্যামেরা ভাঙচুর
মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন মাগুরায় ড্রিম মাশরুম সেন্টারের নামে বানোয়াট ও মিথ্যা প্রতিবেদনের বিষয়ে সংবাদ সম্মেলন
পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ পাইকগাছায় অবৈধ ইটভাটা ও ৫৩ টি কয়লার চুল্লি উচ্ছেদ
পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা পাইকগাছায় বৃদ্ধাকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ পাইকগাছায় অগ্নিকাণ্ডে কলেজ কর্মচারীর বসতঘর পুড়ে ভস্মীভূত ; দুটি পশু দগ্ধ
পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট পাইকগাছায় বিশেষ কম্বিং অপারেশনে অবৈধ নেটজাল জব্দ ও বিনষ্ট
নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪ নড়াইলে সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ও ৮০০ রাউন্ড গুলি উদ্ধার, গ্রেফতার ৪
পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর পাইকগাছায় মন্দিরে প্রতিমা ভাঙচুর

আর্কাইভ