শনিবার ● ২৩ অক্টোবর ২০২১
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছার রাড়ুলিতে ডাকতির ঘটনার মুল পরিকল্পনাকারী সাঈদুর আটক
পাইকগাছার রাড়ুলিতে ডাকতির ঘটনার মুল পরিকল্পনাকারী সাঈদুর আটক
পাইকগাছা প্রতিনিধি; পাইকগাছার রাড়ুলি গ্রামে ডাকাতির ঘটনায় জড়িত থাকা মুল পরিকল্পনাকারী সাঈদুর (২৭) কে পুলিশ গ্রেপ্তার করেছে। এঘটনা ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে লুন্ঠিত টাকা ও মালামাল উদ্ধার হয়েছে।
উপজেলার রাড়ুলী গ্রামের আবুল হোসেন শেখের বাড়িতে গত বুধবার রাত ১ টায় ডাকাতি হয়। এ সময় ডাকাতরা আবুল হোসেনের ঘরের দরজা ভেঙ্গে ভিতরে ঢুকে বাড়ির লোকদের দেশীয় অস্ত্রেরর মুখে জিম্মি করে আলমারী ভেঙ্গে নগদ ৫৫ হাজার টাকা, ২ ভরি স্বর্ণের গহনা ও একটি মোবাইল লুট করে। ডাকতি কালে বাড়ির লোকেরা তাদেরকে চিনতে পারে। বাড়ির মালিক শেখ আবুল হোসেন বাদী হয়ে ৬ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করে। সহকরী পুলিশ সুপার ডি সার্কেল মোঃ সাইফুল ইসলাম ও থানার ওসি মোঃ জিয়াউর রহমান বিষয় টি তদন্তকালে এজাহার নামীয় আসামী সিদ্দিক শেখ( ৩০) কে আটক করে। সে রাড়ুলি গ্রামের আকবর শেখের ছেলে। বুধবার দুপুরে তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে পুলিশ আরও ৪ জনকে বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করে। শনিবার ভোর সাড়ে ৪ টায় সাঈদুর রহমানকে সরল বাজার থেকে গ্রেপ্তার করেন এস আই তাকবীর হোসেন।সে পৌরসভার ১নং ওয়ার্ডের গোপালপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।ওসি জিয়াউর রহমান জানিয়েছেন,তার নামে পাইকগাছা থানাসহ বিভিন্ন থানায় ১২ টি চুরি,ডাকাতি ও দস্যুতা মামলা রয়েছে
।






শ্রীপুরে ধর্ষণ মামলার ৩ আসামী গ্রেফতার
নড়াইলে প্রায় ২ লাখ টাকার মাদক উদ্ধার; স্ত্রী আটক, স্বামী পলাতক
মাগুরায় রামিসা ধর্ষণ ও হত্যার বিচার চেয়ে সমাবেশ
শ্যামনগরে একটি পরিবারকে দেশান্তর ও প্রাণনাশের হুমকি; থমথমে পরিস্থিতি
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরায় পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
কয়রায় সিধ কেটে ঘরে ঢুকে ঔষধ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
পাইকগাছায় ভ্রাম্যমান আদালতে দুই ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় অস্বাস্থ্যকর পরিবেশে গরুর খামার পরিচালনা; খামারিকে জরিমানা
মাগুরায় নকল নমুনা টাকা, ভেজাল শিশুখাদ্য ভোক্তা অধিকার অভিযানে ১ লাখ টাকা জরিমানা 