সোমবার ● ১৮ জুলাই ২০২২
প্রথম পাতা » সংস্কৃতি ও বিনোদন » আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে প্রস্তুতি সভা
বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের ১৬১তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে সোমবার ১৮ জুলাই দুপুরে খুলনার জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ আক্তারুজ্জামান বাবু।
সভায় আগামী ২ আগস্ট আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মবার্ষিকী উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেয়া হয়। কর্মসূচির মধ্যে রয়েছে ঐদিন সকালে খুলনা জেলার পাইকগাছায় আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের জন্মস্থান পরিদর্শন, তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, পিসি রায়ের জীবন ও কর্মেরর ওপর তথ্যচিত্র প্রদর্শন, শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রস্তুতি সভায় পাইকগাছা উপজেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার ইকবাল মণ্টু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মমতাজ বেগম
, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।






মাগুরায় থিয়েটার ইউনিটের তিন দিনব্যাপী অভিনয় কর্মশালা সম্পন্ন; সনদ বিতরণ
মাগুরায় চিত্রশিল্পী আশীষ রায় এর মৃত্যতে স্মরনসভা
নড়াইলে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন ও আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে ৫ দিনব্যাপী বইমেলার উদ্বোধন
মাগুরার বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব প্রয়াত জায়েদ বিন কবির ও আশীষ রায় স্মরণে নাগরিক শোভা
পাইকগাছায় বিশ্বকর্মা পুজা অনুষ্ঠিত
মাগুরায় ৩ দিনব্যাপী অভিনয় কর্মশালার উদ্বোধন
শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত শিল্পীরা
পাইকগাছায় জন্মাষ্টমী উপলক্ষে নৌকা বাইচ
মাগুরায় নজরুল বর্ষ উপলক্ষে থিয়েটার ইউনিটের অভিনয় প্রতিযোগিতার উদ্বোধন 