সোমবার ● ১৩ ফেব্রুয়ারী ২০২৩
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় পিকনিকের টাকা না পেয়ে মা-বাবার উপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা!
পাইকগাছায় পিকনিকের টাকা না পেয়ে মা-বাবার উপর অভিমান করে স্কুল ছাত্রের আত্মহত্যা!
খুলনার পাইকগাছায় শিক্ষা সফরে যাওয়া জন্য টাকা না পেয়ে মা-বাবার উপর অভিমান করে ৯ম শ্রেনীতে পড়ুয়া প্রান্ত মন্ডল (১৪) গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার সকাল ৮ টার দিকে উপজেলার লস্কর ইউপির ঠাকুরণবাড়ী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিহত প্রান্ত ঠাকুরনবাড়ীর আনন্দ মন্ডলের ছেলে। পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন। এ ঘটনায় থানায় অপমৃত্যু’র মামলা হয়েছে।
নিহতের পরিবার সুত্র জানায়, লক্মীখোলা কলেজিয়েট স্কুলের পক্ষ থেকে আগমী বৃহস্পতিবার শিক্ষা সফর পিকনিকের জন্য প্রান্ত মা-বাবার কাছে টাকা দাবী করে আসছিল। এ নিয়ে মা-বাবা সাথে তার সামান্য ভুলবোঝাবুঝি হয়। সোমবার সাকালে প্রান্তকে ঘুম থেকে ডেকে তুলে মা রান্না করতে যায়। এরই মধ্যে বাবা আনন্দ মন্ডল স্ত্রীর কাছে ছেলের পিকনিকের টাকা দিয়ে কৃষিকাজে যাবার পুর্বে প্রান্তকে শুধু ডাক দিয়ে চলে যায়। কিন্তু কাজে যাবার পুর্বে বাবা যে তার মা’র কাছে পিকনিকের টাকা রেখে গেছেন তা কিন্তু প্রান্ত জানতে পারেননি। না জানার করনে এরই মধ্যে প্রান্ত অভিমান করে বসত ঘরের আড়ায় গলায় গামছা দিযে
আত্মহত্যা করেন। এরই মধ্যে মা রান্না করে প্রান্তকে ডাকতে গিয়ে ছেলের আড়ায় ঝুলতে দেখে চিৎকার দেয় । স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেস্কে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তার মৃত্যু ঘোষণা করেন। ওসি মোঃ জিয়াউর রহমান জানান, পারিবারিক কলহের কারণে স্কুল ছাত্র আত্মহত্যা করেছেন।






শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১
পাইকগাছায় ৯ মামলার ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার 