মঙ্গলবার ● ১২ ডিসেম্বর ২০২৩
প্রথম পাতা » খেলা » মাগুরায় ডেভেলপমেন্ট কাপ ফুটবলে শালিখা উপজেলা চ্যাম্পিয়ন
মাগুরায় ডেভেলপমেন্ট কাপ ফুটবলে শালিখা উপজেলা চ্যাম্পিয়ন

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ডেভেলপমেন্ট কাপ ফুটবলে শালিখা উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে । ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচীর ২০২৩-২৪ এর আওতায় মাগুরা সদর উপজেলায় বালক (অনুর্ধ্ব-১৫) এর ফুটবল প্রতিযোগিতা ও ডেভেলপমেন্ট কাপ বাছাই গতকাল শহরের নোমানী ময়দানে শেষ হয় । মাগুরা জেলা ক্রীড়া অফিস এ ফুটবল প্রতিযোগিতা ও ডেভেলপমেন্ট কাপ বাছাই এর আয়োজন করে । মাগুরা জেলার সদর, শালিখা,মহম্মদপুর ও শ্রীপুর উপজেলা (অনুর্ধ্ব-১৫) এর ফুটবল দল প্রতিযোগিতায় অংশ নেয় । এর মধ্যে বাছাই পর্ব থেকে মাগুরা সদর উপজেলা ফুটবল দল ও শালিখা উপজেলা ফুটবল দলের মধ্যে চুড়ান্ত ফুটবল খেলা অনুষ্ঠিত হয় । খেলায় উভয় দল আক্রমন পাল্টা করলেও নির্ধারিত খেলা শেষে কোন দল গোল করতে পারেনি সক্ষম হয়নি । পরে টাইব্রেকারে শালিখা ৬-৫ গোলের ব্যবধানে মাগুরা সদর উপজেলাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় । খেলা শেষে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মো: মিজানুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও রানার্স আপ দলের হাতে ট্রফি তুলে দেন । এ সময় মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মকবুল হোসেন,জেলা ক্রীড়া অফিসার মো: মিজানুর রহমান ,ফুটবল কোচ ইউনুস আলী ও ক্রীড়া সংগঠক বারিক আনজাম বারকি উপস্থিত ছিলেন । জেলা ক্রীড়া ক্রীড়া অফিসার মো: মিজানুর রহমান জানান,মাগুরা জেলার ক্রীড়ার মান উন্নয়নে জেলা ক্রীড়া অফিসার কাজ করছে । আমরা অচিরেই শীতকালিন ক্রীড়া উৎসব শুরু করবো । আজ আমরা ৪টি উপজেলা জেলা থেকে (অনুর্ধ্ব-১৫)এর ২৪ জন ফুটবল খেলোয়াড় বাছাই করলাম । এ খেলোয়াড়রা জেলা ও বিভাগীয় পর্যায়ে খেলায় অংশ নেবে ।






বিশ্ব ক্রীড়া সাংবাদিক দিবস উপলক্ষে নড়াইলে আলোচনা সভা
পাইকগাছায় বিভিন্ন প্রতিষ্ঠানে ত্রুীড়া সামগ্রী বিতরণ ও সরকারি কর্মকর্তাদের সাথে এমপি আবুল কালাম আজাদের মতবিনিময়
অনূর্ধ্ব - ১৭ মাগুরা ফুটবল দলকে সংবর্ধনা দিয়েছে মাগুরা জেলা ফুটবল অ্যাসোসিয়েশন
জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল টুর্নামেন্টে মাগুরাজেলা ফুটবল দল চ্যাম্পিয়ন
মাগুরায় আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা
মাগুরায় ৬ দলীয় কাবাডি প্রতিযোগিতা সম্পন্ন
শ্রীপুরে পুলিশ সুপার কাপ সম্প্রীতির ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
মাগুরায় জার্মানি ফুটবল ভক্তের কান্ড ; জমি বিক্রি করে সাড়ে সাত কিলোমিটার পতাকা প্রদর্শন
শালিখায় ৬ দলীয় ভলিবল প্রতিযোগিতা সম্পন্ন
শালিখায় মাসব্যাপী সাঁতার প্রশিক্ষণের উদ্বোধন 