শুক্রবার ● ১৯ জানুয়ারী ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন তৃতীয় লিঙ্গের পপি আক্তার
পাইকগাছায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন তৃতীয় লিঙ্গের পপি আক্তার
পাইকগাছা উপজেলায় বেশ কয়েকদিন ধরে ঘন কুয়াশা ও প্রচন্ড শীতের প্রকোপে জনজীবন বিপর্যস্ত। সেই সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টিতে নিম্ন আয়ের মানুষের দৈনন্দিন জীবিকা উপার্জন কষ্টসাধ্য হয়ে পড়ায় তারা মানবেতর জীবনযাপন করছে।এ সময় গরীব অসহায় শীতার্তদের পাশে দাঁড়ালেন তৃতীয় লিঙ্গের পপি আক্তার। শুক্রবার সকালে পৌরসভার ৯ নং ওয়ার্ডের নিম্ন আয়ের শীতার্ত পরিবারগুলোর মাঝে উন্নতমানের কম্বল বিতরণ করেছেন পপি আক্তার। এছাড়াও তিনি প্রতিবছরই উপজেলার বিভিন্ন মসজিদ মাদ্রাসা, মন্দির ও বাৎসরিক জাকাত ফিতরা সহ বিভিন্ন সময়ে মানব সেবায় নিজেকে নিয়োজিত রেখেছেন। তিনি বলেন, আল্লাহর রহমতে আমি দীর্ঘদিন ধরে মানুষের কল্যানে বিভিন্ন এধরণের সেবামূলক কাজ গুলো করে যাচ্ছি। তিনি আরও বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও খুলনার শেখ পরিবারের আহবানে সাড়া দিয়ে সাধ্যমতো শীতার্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি। উল্লেখ্য, পপি আক্তার আগামী ২৪ জানুয়ারি পবিত্র ওমরা হজ্বের উদ্দেশ্যে মক্কায় রওনা হবেন। তিনি পাইকগাছা উপজেলা সহ সকলের কাছে দোয়ার আবেদন জানিয়েছেন।






পাইকগাছা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দের বিভিন্ন মন্দির পরিদর্শন
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইনে শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
দূর্গাপুজার মিটিংয়ে যাওয়া হলোনা ইউপি সদস্য চম্পক বিশ্বাসের
বর্ধিত পৌরকর প্রত্যাহার ও পৌরসেবা নিশ্চিত করার লক্ষ্যে মাগুরা গণ কমিটির মানববন্ধন ও সমাবেশ
পাইকগাছায় ১৫১ মন্দিরে সরকারি অর্থ বিতরণ; আপনারা নির্বিঘ্নে আনন্দঘন পরিবেশে দূগাপুজা উৎসব পালন করবেন- ফাহমিদা হক এমপি
এমপি আবুল কালাম আজাদের কপোতাক্ষ নদের ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন
পাইকগাছায় সিএসওর ভূমিকা ও দায়িত্ব বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত
নড়াইলে স্ত্রীর মৃত্যুর সাড়ে ৩ ঘণ্টা পর মারা গেলেন স্বামীও, জানাজা হলো একই সঙ্গে 