শনিবার ● ৯ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত
নড়াইলে পুলিশ মেমোরিয়াল ডে পালিত

ফরহাদ খান, নড়াইল; জাতীয় সংসদের হুইপ নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা বলেছেন, পুলিশ জনগনের বন্ধু। প্রতিটি ক্রাইসিস মূহুর্তে আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ সদস্যরা কাজ করেন। জীবনের ঝুঁকি নিয়ে অপরাধীদের ধরতে ঝাঁপিয়ে পড়েন। অনেক সময় হতাহতের ঘটনা ঘটে। এছাড়া দেশের স্বাধীনতা সংগ্রামে অনেক পুলিশ সদস্য জীবন দিয়েছেন। তাদের কথা আজীবন স্মরণীয় হয়ে থাকবে।
জেলা পুলিশের আয়োজনে ‘পুলিশ মেমোরিয়াল ডে’ উপলক্ষে শনিবার (৯ মার্চ) দুপুরে নড়াইল পুলিশ লাইন্স মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন মাশরাফি।
পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন-জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরী, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সুবাস চন্দ্র বোস, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদোন্নতিপ্রাপ্ত) আনোয়ার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, অতিরিক্ত পুলিশ সুপার প্রণব কুমার সরকারসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ কর্মকর্তারা।
এদিকে নিহত পুলিশ সদস্যদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন হুইপ মাশরাফি বিন মতুর্জাসহ অতিথিবৃন্দ। এ সময় নিহত পুলিশ সদস্যদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে ‘গার্ড অব অনার’ প্রদান করা হয়। নিহত পুলিশ সদস্যদের মাগফেরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।
এছাড়া বিভিন্ন সময়ে নিহত নড়াইলের ২৪ জন পুলিশ সদস্যের পরিবারের হাতে জেলা পুলিশের পক্ষ থেকে উপহারসামগ্রী প্রদান করা হয়।
এবারের পুলিশ মেমোরিয়াল ডে’র প্রতিপাদ্য ছিল-’কর্তব্যের তরে, করে গেল যারা, আত্মবলিদান-প্রতিক্ষণে স্মরি, রাখিব ধরি, তোমাদের সম্মান।






পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান 