শিরোনাম:
পাইকগাছা, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩

SW News24
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » কালিয়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলসহ প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
প্রথম পাতা » আঞ্চলিক » কালিয়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলসহ প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন
৪০৬ বার পঠিত
বৃহস্পতিবার ● ২১ মার্চ ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

কালিয়ায় বিদ্যালয়ের কমিটি বাতিলসহ প্রধান শিক্ষকের অপসারণ দাবিতে মানববন্ধন

---

ফরহাদ খান, নড়াইল; ড়াইলের কালিয়া উপজেলার চাপাইল মূলশ্রী বাগুডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের নবগঠিত আহবায়ক কমিটি বাতিলসহ প্রধান শিক্ষক মাহফুজা খাতুনের অপসারণ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে । অভিভাবক ও শিক্ষার্থীদের আয়োজনে বৃহস্পতিবার (২১ মার্চ) দুপুরে বিদ্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এছাড়া বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তব্য রাখেন-জামিল শেখ, নান্টু কাজী, হিটু মল্লিক, হেলাল কাজী, টিটুল শেখ, গোলাম কবির তপন, শিক্ষার্থী সায়মা, মৌ ইসলাম, রাকিবুল ইসলাম দিপু, আরমিনা, তামিম কাজী, জামিল শেখ, মালিকা, মাহিয়া, আনিকাসহ অনেকে।  

বক্তারা বলেন, প্রধান শিক্ষক মাহফুজা খাতুন নিয়ম-নীতির তোয়াক্কা না করেই চাপাইল মূলশ্রী বাগুডাঙ্গা ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির আহবায়ক করেছেন বায়েজিদ মোল্যাকে। স্বজন প্রীতির মাধ্যমে বায়েজিদকে আহবায়ক করা হয়েছে। বিদ্যালয়ে পড়ালেখার মান উন্নয়নে তিনি (বায়েজিদ) কোনো ভূমিকা রাখতে পারবেন না। এ অবৈধ কমিটি বাতিলসহ প্রধান শিক্ষকের অপসারণ দাবি করছি। দাবিপূরণ না হলে ক্লাস বর্জনসহ বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেন বক্তারা।

বিদ্যালয় সূত্রে জানা যায়, গত ১৯ মার্চ যশোর শিক্ষা বোর্ড থেকে বিদ্যালয় পরিদর্শক সিরাজুল ইসলাম স্বাক্ষরিত পরিপত্রে বায়েজিদ মোল্যাকে পরিচালনা কমিটির আহবায়ক করা হয়েছে। এরপর ওই কমিটি বাতিলের দাবি করেন বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার বিভিন্ন পেশার মানুষ। এর আগে বিদ্যালয়ের সভাপতির দায়িত্ব পালন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অধ্যাপক কাজী নাফিউল মজিদ।

এদিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহফুজা খাতুন বলেন, নিয়ম মেনে কালিয়া উপজেলা  নির্বাহী কর্মকর্তার নামসহ (ইউএনও) তিনজনের নাম যশোর শিক্ষা বোর্ডে পাঠানো হয়। তিনজনের মধ্যে বোর্ড কর্তৃপক্ষ বায়েজিদ মোল্যাকে আহবায়ক হিসেবে অনুমোদন দিয়েছে।

বিদ্যালয় পরিচালনা পর্ষদের আহবায়ক বায়েজিদ মোল্যা বলেন, এলাকার সামাজিক ও রাজনৈতিক দ্বন্দ্বের জেরে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি সবাইকে সঙ্গে নিয়ে বিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে চাই। 





আঞ্চলিক এর আরও খবর

অবশেষে ১৭ বছর পর শ্রীপুর মাগুরা সড়কের সংস্কার উদ্বোধন অবশেষে ১৭ বছর পর শ্রীপুর মাগুরা সড়কের সংস্কার উদ্বোধন
পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ পাইকগাছায় সড়কের গা ঘেঁষে বৃক্ষরোপণ; ঠিকাদারের দাবি,কর্তৃপক্ষের নকশা অনুযায়ী কাজ
পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত পাইকগাছা পৌরসভায় পরিচ্ছন্ন ক্যাম্পেইন অনুষ্ঠিত
পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত পাইকগাছায় জাতীয় যুব দিবস পালিত
বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন বিএফআরআই এর ডিজির লোনাপানি কেন্দ্রের গবেষণা কার্যক্রম পরিদর্শন
মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত মাগুরায় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব মৎস্য সম্পদ উন্নয়নে গবেষণা অগ্রগতির কোন বিকল্প নাই….. মৎস্য ও প্রাণী সম্পদ সচিব
পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত পাইকগাছা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪০তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস পালিত
পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ পাইকগাছার আলমতলা মাদ্রাসায় সংবর্ধিত এমপি আবুল কালাম আজাদ

আর্কাইভ