শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ১৪ বৈশাখ ১৪৩৩

SW News24
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলা » মাগুরায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রথম পাতা » খেলা » মাগুরায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
২৫৯ বার পঠিত
মঙ্গলবার ● ১২ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় কাবাডি ও দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

---
মাগুরা প্রতিনিধি : মাগুরায় ক্রীড়া পরিষদের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৪-২৫ এর আওতায় কাবাডি ও দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল মঙ্গলবার দিনব্যাপী মাগুরা সরকারি বালক বিদ্যালয়ে সম্পন্ন হয়েছে। মাগুরা জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। সকালে সদর উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় মাগুরা সরকারি বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত )তাপস মজুমদার ও জেলা ক্রীড়া অফিসার অনামিকা দাস। কাবাডি প্রতিযোগিতায় শহরের সরকারি বালক বিদ্যালয়,পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়,কালেক্টরেট স্কুল ও এজি একাডেমী অংশ নেয়। অপর দিকে, দাবা প্রতিযোগিতায় ৭টি স্কুলের ৫৬ জন প্রতিযোগী অংশ নেয়। প্রতিযোগিতা শেষে কাবাডি ও দাবায় বিজয়ী খেলোয়াড়দের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয় ।





খেলা এর আরও খবর

মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা মাগুরায় অ্যাথলেটিক ও গ্রামীণ ক্রীড়া প্রতিযোগিতা
শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ শ্রীপুরে ক্ষুদে খেলোয়াড়ের মাঝে জার্সি ও প্যান্ট বিতরণ
মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন মাগুরায় জাতীয় অনূর্ধ্ব-১৪ ক্রিকেট টুর্নামেন্টের জমকালো উদ্বোধন
শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন শ্রীপুরে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
পাইকগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় ঘোড়া দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত
ঈদে মহম্মদপুরের দেউলি গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা ঈদে মহম্মদপুরের দেউলি গ্রামে ঘোড়া দৌড় প্রতিযোগিতা
জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ  ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি জুলাই শহীদ স্মৃতি মাগুরা প্রথম বিভাগ ক্রিকেট লিগে চ্যাম্পিয়ন ভায়না ক্রিকেট একাডেমি
মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন মাগুরায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণ সম্পন্ন
মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন মাগুরায় জেলাপর্যায় মাসব্যাপী ফুটবল প্রশিক্ষণের বাছাই সম্পন্ন
মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু মাগুরায় বিসিবির বিভাগীয় কোচের অধীনে ক্রিকেট প্রশিক্ষণ শুরু

আর্কাইভ