শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১ জুন ২০২৬, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩৩

SW News24
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান
প্রথম পাতা » শিক্ষা » নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান
২৫১ বার পঠিত
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান

 

---
ফরহাদ খান, নড়াইল ;শতবর্ষী নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের (বালক) অর্ধ-শতাধিক শিক্ষার্থীকে মেধা পুরস্কার প্রদান করা হয়েছে। বার্ষিক পরীক্ষার ফলাফল মূল্যায়নে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: মহিউদ্দিনের উদ্যোগে সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে বিদ্যালয় চত্বরে শিক্ষার্থীদের পুরস্কার দেয়া হয়। ২০২৪ সালের বার্ষিক পরীক্ষায় তৃতীয় থেকে নবম শ্রেণির শিক্ষার্থীদের এ ফলাফল প্রদান করা হয়।

ভালো ফলাফলের পাশাপাশি পুরস্কার পেয়ে খুশি শিক্ষার্থীরা। সপ্তম শ্রেণির বার্ষিক পরীক্ষায় পুরস্কৃত শিক্ষার্থী ফারদিন শাহরিয়ার খান জানায়, ভালো ফলাফলের জন্য স্যারের (প্রধান শিক্ষক) কাছ থেকে পুরস্কার পেয়ে খুব ভালো লাগছে। এ ধারা অব্যাহত রেখে ভবিষ্যতে আরো ভালো পড়ালেখা করার চেষ্টা করব। এজন্য বিদ্যালয়ের শ্রদ্ধাভাজন প্রধান শিক্ষকসহ শিক্ষকমন্ডলী এবং বাবা-মা ও ভাইয়ের উৎসাহ এবং অনুপ্রেরণা রয়েছে। পুরস্কারপ্রাপ্ত অন্য ছাত্ররা জানায়, এই পুরস্কার প্রা্প্তির মধ্যদিয়ে তাদের মধ্যে পড়ালেখার প্রতিযোগিতা বাড়বে।

বিদ্যালয়ের প্রভাতী ও দিবা শাখার সব শ্রেণির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী প্রত্যেক ছাত্রকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এছাড়া দুই শাখার সর্বোচ্চ নম্বর অর্জনকারী চারজন শিক্ষার্থীকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়। এর মধ্যে প্রভাতী শাখায় সর্বোচ্চ নম্বর অর্জনকারী পঞ্চম শ্রেণির মুস্তাফা আনজুম ও মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী সপ্তম শ্রেণির খালিদ হাসান এবং দিবা শাখায় প্রাথমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী তৃতীয় শ্রেণির অস্মিত চক্রবর্তী ও মাধ্যমিকে সর্বোচ্চ নম্বর অর্জনকারী ষষ্ঠ শ্রেণির আল ইমরানকে বিশেষ ক্রেস্ট প্রদান করা হয়।

বিদ্যালয়ের প্রধান  শিক্ষক মো: মহিউদ্দিনের সভাপত্বিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম। এছাড়া উপস্থিত ছিলেন-সহকারী প্রধান শিক্ষক নাসির উদ্দিন, আকবর আলীসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।





শিক্ষা এর আরও খবর

পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত পাইকগাছার তেলিখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় জেলা শ্রেষ্ট বিদ্যালয় নির্বাচিত
পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত পাইকগাছায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা অনুষ্ঠিত
পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ পাইকগাছায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ
পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল পাইকগাছার প্রাথমিক বিদ্যালয়ে নিম্ন মানের খাবার সরবরাহ ; ব্যবস্থা নিতে প্রতিবেদন দাখিল
পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু পাইকগাছায় শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষা শুরু
পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা পাইকগাছায় মহিলা কলেজে এমপি মাওঃ আবুল কালাম আজাদ কে সংবর্ধনা
পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন পাইকগাছায় ২ দিন ব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধন
পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা পাইকগাছায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা
পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন পাইকগাছায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফিডিং কর্মসূচির উদ্বোধন
মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা মাগুরায় শিক্ষার্থীদের নিয়ে ঈদ কার্ড তৈরি প্রতিযোগিতা

আর্কাইভ