শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ১ চৈত্র ১৪৩২

SW News24
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ
১৯৪ বার পঠিত
রবিবার ● ২৬ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

---

 

আশাশুনি : আশাশুনিতে কেন্দ্রীয় নির্দেশ অমান্য করে পরীক্ষিত নেতাকর্মীদের অন্তর্ভুক্ত না করে অনিয়মতান্ত্রিকভাবে গঠিত বিএনপির কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার সন্ধ্যায় যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের আয়োজনে অনুষ্ঠিত একটি বিক্ষোভ মিছিল সদরের বটতলা চত্বর থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জনতা ব্যাংক চত্বরে প্রতিবাদ সমাবেশ করে। স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাবিবুল্লাহ হাবিবের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খালিদুজ্জামান টিপু। ছাত্র দলের সদস্য সচিব জাহিদুল ইসলাম সবুজের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহ্বায়ক শরিফুল আহসান টোকন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আশিকুজ্জামান আশিক, যুগ্ম আহ্বায়ক আব্দুল মজিদ, সাজিনুর রহমান সাজু, তারিকুল ইসলাম সজল, তারেক পরিষদের সভাপতি জিএম খালিদ মাহমুদ, তাঁতী দল নেতা আব্দুল হাদি, যুবদল নেতা হাসিমুজ্জামান হাশেম, ছাত্রদল নেতা আতিকুল ইসলাম, ইকবাল হোসেন লালু প্রমুখ। বক্তারা বলেন, কেন্দ্রীয় বিএনপির নির্দেশ অমান্য করে আশাশুনি বিএনপির নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে কমিটি গঠন করে চলেছেন। কিন্তু কমিটিতে দুঃসময়ে দল থেকে পদত্যাগকারী ও আওয়ামী পন্থীদের অন্তর্ভূক্ত করা হয়েছে। এ পকেট কমিটি দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করা সহ দলীয় ঐক্য বিনষ্ট করছে। তাই অবিলম্বে দলীয় সিদ্ধান্ত মোতাবেক হাইব্রিড অনুপ্রবেশকারীদের বাদ দিয়ে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের অন্তর্ভূক্ত করার দাবি জানান। দাবি মানা না হলে পরবর্তী কমিটি গঠনের সময় কঠিন ভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি করা হয়।





রাজনীতি এর আরও খবর

দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত
মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা মাগুরায় জেলা আওয়ামী লীগের কার্যালয় উদ্বোধন করে পালিয়ে গেল নেতারা
চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর চাল বিতরণকে কেন্দ্র করে মাগুরায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ১৫; অফিস ভাংচুর
মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস মাগুরায় পুনরায় চালু হলো আওয়ামী লীগের দলীয় অফিস
কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান কেশবপুর প্রেসক্লাবের পক্ষ থেকে নবনির্বাচিত সংসদ সদস্যকে সংবর্ধনা প্রদান
সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ সংস্কৃতি মন্ত্রী হওয়ায় নিতাই রায় চৌধুরীকে অভিনন্দন ও মিষ্টি বিতরণ
মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত মাগুরায় বিএনপি ও জামায়াতের সৌহার্দ্যের দৃষ্টান্ত
ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া ভোট শেষে কর্মস্থলে ফিরতে মানুষের তাড়া
নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময় নির্বাচন পরবর্তী পাইকগাছায় ধানের শীষ প্রার্থী বাপ্পির মতবিনিময়
মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী মাগুরার দুটি আসনে বিএনপি সমর্থিত প্রার্থী বিজয়ী

আর্কাইভ