শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৮ মার্চ ২০২৬, ৪ চৈত্র ১৪৩২

SW News24
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » সুন্দরবন » লিডার্স-এর আয়োজনে শ্যামনগরে বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প: সেবা পেল শতাধিক নারী
প্রথম পাতা » সুন্দরবন » লিডার্স-এর আয়োজনে শ্যামনগরে বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প: সেবা পেল শতাধিক নারী
৩৫৪ বার পঠিত
বুধবার ● ২৯ জানুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

লিডার্স-এর আয়োজনে শ্যামনগরে বিনামূল্যে স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প: সেবা পেল শতাধিক নারী

---
জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলে দুরে‌্যাগ দিন দিন বাড়ছে। বেড়েছে লবণাক্ততাও। লবণাক্ততা বৃদ্ধির কারণে উপকূলে নারীদের জরায়ুসহ বিভিন্ন রোগের হার পূর্বের চেয়ে তুলনামুলকভাবে বৃদ্ধি পেয়েছে। এরই পরিপ্রেক্ষিতে ২৯ শে জানুয়ারি ২০২৫ রোজ বুধবার নারী স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে লিডার্স-এর উদ্যোগে শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নে বিনামূল্যে বিশেষ স্ত্রীরোগ ও মাতৃসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। দিনব্যাপী এই ক্যাম্পে শতাধিক নারী চিকিৎসা ও পরামর্শসেবা গ্রহণ করেন।
উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ১৭২ নং পূর্ব দূর্গাবাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব পঙ্কজ রায়। বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে দিন ব্যাপী সেবা দেন ডাঃ রীমা আক্তার ( এমবিবিএস ), আরএমও, ফ্রেন্ডশিপ হাসপাতাল এবং লিডার্সের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিরণ¥য় সরদার।  এছাড়া এই বিশেষ স্ত্রীরোগ ও মাতৃস্বাস্থ্য সেবা ক্যাম্পে আরো উপস্থিত ছিলেন লিডার্সের প্রকল্প সমন্বয়কারী লায়লা খাতুন সহ আরো অনেকে।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেছেন যে, দেশের প্রত্যন্ত অঞ্চলে নারী ও মাতৃস্বাস্থ্য সেবা সহজলভ্য করতে এ ধরনের ক্যাম্প আয়োজন করা হয়েছে। গ্রামের অনেক নারী এখনো সচেতনতার অভাবে কিংবা আর্থিক সমস্যার কারণে প্রয়োজনীয় চিকিৎসাসেবা গ্রহণ করতে পারেন না। এই ক্যাম্পের মাধ্যমে তাদের কাছে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসা পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের জন্য তিনি লিডার্সকে ধন্যবাদ জানান।
চিকিৎসকদের পাশাপাশি স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকেরা উপস্থিত ছিলেন, যারা নারীদের স্বাস্থ্যপরীক্ষা করতে সহায়তা করেন। এছাড়া, উপস্থিত নারীদের মাঝে প্রয়োজনীয় ওষুধ, এবং পুষ্টিকর খাদ্য সম্পর্কে পরামর্শ দেওয়া হয়।
সেবাগ্রহণকারী নারীরা জানান, এমন উদ্যোগ তাদের জন্য অত্যন্ত উপকারী হয়েছে। স্থানীয় একজন গর্ভবতী নারী বলেন, “আমি দীর্ঘদিন ধরে কিছু স্বাস্থ্য সমস্যায় ভুগছিলাম, কিন্তু ভালো চিকিৎসকের পরামর্শ নিতে পারছিলাম না। এখানে এসে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় পরামর্শ পেয়েছি, যা সত্যিই অনেক উপকার হয়েছে।”
আরেকজন মা জানান, “আমাদের গ্রামে মাতৃসেবা ক্যাম্প খুবই দরকার ছিল। এখানে এসে গর্ভকালীন যতœ এবং পুষ্টির বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি।”
লিডার্স-এর প্রকল্প সমন্বয়কারী তার বক্তব্যে বলেছেন যে, আমরা দীর্ঘদিন ধরে নারীদের স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নে কাজ করছি। এই ক্যাম্পের মাধ্যমে নারীদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান করতে পেরে আমরা আনন্দিত। ভবিষ্যতে এ ধরনের ক্যাম্প আরও আয়োজনের পরিকল্পনা রয়েছে, যাতে বেশি সংখ্যক নারী উপকৃত হতে পারেন।
স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনগুলোও লিডার্স-এর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে এবং ভবিষ্যতে আরও বড় পরিসরে এ ধরনের কার‌্যক্রম পরিচালনার আহ্বান জানিয়েছে।





সুন্দরবন এর আরও খবর

ঈদে অপরাধ নিয়ন্ত্রণে সুন্দরবনে রেড এ্যালার্ট; বন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল ঈদে অপরাধ নিয়ন্ত্রণে সুন্দরবনে রেড এ্যালার্ট; বন কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা সুন্দরবনের গোলপাতা বহনে প্রস্তুত হচ্ছে পেটকাটা বড় নৌকা
সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু ৩ মার্চ থেকে সুন্দরবনে গোলপাতা আহরণ মৌসুম শুরু
শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন শ্যামনগরে সুন্দরবনের জীববৈচিত্র্য সংরক্ষণ ও সুন্দরবন দিবসের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবীতে মানববন্ধন
পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত পাইকগাছায় সুন্দরবন দিবস পালিত
জেলা সিভিল সার্জন আকর্শিক পরিদর্শন করলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স জেলা সিভিল সার্জন আকর্শিক পরিদর্শন করলেন পাইকগাছা স্বাস্থ্য কমপ্লেক্স
সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলে ঐতিহ্যবাহী বনবিবি পূজা অনুষ্ঠিত হলো সুন্দরবন পার্শ্ববর্তী অঞ্চলে ঐতিহ্যবাহী বনবিবি পূজা অনুষ্ঠিত হলো
পলিথিন ও প্লাস্টিক সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি পলিথিন ও প্লাস্টিক সুন্দরবনের পরিবেশ ও জীববৈচিত্র্যের জন্য মারাত্মক হুমকি
সুন্দরবনে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে সুন্দরবনে বনদস্যুরা বেপরোয়া হয়ে উঠেছে

আর্কাইভ