রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়ে বিএনপি’র শুভেচ্ছা মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ
আশাশুনিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়ে বিএনপি’র শুভেচ্ছা মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ

আশাশুনি : আশাশুনিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়ে উপজেলা বিএনপি’র শুভেচ্ছা মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়েছে।
রোববার সন্ধ্যায় আশাশুনি বাজার বট তলা থেকে উপজেলা বিএনপি’র একাংশের একটি শুভেচ্ছা মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাকির হোসেন বাবুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আহবায়ক আসিফুর রহমান তুহিন। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুল হক খোকন, যুগ্ম-আহবায়ক খায়রুল আহসান, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুহেনা মোস্তফা কামাল। যুবদলের আহবায়ক শরিফুল আহসান খোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব আশিকুর রহমান, বিএনপি নেতা জুলফিকার আলী জুলি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তাগন বলেন, দীর্ঘদিন জেলা বিএনপি’র নেতৃবৃন্দের একগুয়েমী, আত্মীয়করণ ও আশাশুনির জুনিয়র আওয়ামী দোষরদের নেতৃত্বের সহযোগীতা করেছেন। যার ফলে তাদের তৈরী করা কমিটি প্রত্যেক ইউনিয়নে প্রকৃত ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজেদের আখের গোছাতে আওয়ামী দোষরদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে সন্মেলন করে পকেট কমিটি তৈরী করে আসছিল। তারা বলেন, এ ব্যপারে আমার দীর্ঘদিন কেন্দ্রীয় ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দের নিকট অভিযোগ ও আন্দোলন করে আসছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের অভিযোগ আমলে নিয়ে আজ রোববার (০২) ফেব্রুয়ারী থেকে আশাশুনির সকল ইউনিটের সন্মেলন ও কমিটি গঠন করা সহ সকল কার্যক্রম স্থগিত করেছে। সে জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দগনের অভিনন্দন জানিয়ে আমরা শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বাজারে মিষ্টি বিতরণ করেন।






শ্রীপুরে মাগুরা-১ আসনের সংসদ সদস্যের দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশগ্রহণ
পাইকগাছায় মরহুম শামসুর রহমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী খুলনায় আগমন সফল করার লক্ষে পাইকগাছায় উপজেলা ও পৌর বিএনপির প্রস্তুতি সভা
মাগুরায় জামায়াতের বিক্ষোভ ও সমাবেশ
মাগুরায় যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত; শোকের আবহ
লোহাগড়ায় ইউপি চেয়ারম্যান প্রার্থী মশিয়ার রহমানের গণসংযোগ ও পথসভা অনুষ্ঠিত
পাইকগাছায় সাবেক ইউপি চেয়ারম্যান মজিদ গোলদার গ্রেপ্তার
পাইকগাছায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কাজী জাহাঙ্গীর হোসেন আটক
পাইকগাছায় বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
পাইকগাছায় কৃষকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ 