শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ৮ আগস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩

SW News24
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়ে বিএনপি’র শুভেচ্ছা মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ
প্রথম পাতা » রাজনীতি » আশাশুনিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়ে বিএনপি’র শুভেচ্ছা মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ
২৭২ বার পঠিত
রবিবার ● ২ ফেব্রুয়ারী ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

আশাশুনিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়ে বিএনপি’র শুভেচ্ছা মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ

---

আশাশুনি  : আশাশুনিতে কেন্দ্রীয় বিএনপি নেতৃবৃন্দের অভিনন্দন জানিয়ে উপজেলা বিএনপি’র শুভেচ্ছা মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

রোববার সন্ধ্যায় আশাশুনি বাজার বট তলা থেকে উপজেলা বিএনপি’র একাংশের একটি শুভেচ্ছা মিছিল বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে অনুষ্ঠিত হয়। উপজেলা বিএনপি’র সদস্য সচিব জাকির হোসেন বাবুর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্ব করেন আহবায়ক আসিফুর রহমান তুহিন। সমাবেশে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম-আহবায়ক নুরুল হক খোকন, যুগ্ম-আহবায়ক খায়রুল আহসান, সদর ইউনিয়ন বিএনপি’র সভাপতি আবুহেনা মোস্তফা কামাল। যুবদলের আহবায়ক শরিফুল আহসান খোকন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক হাবিবুল্লাহ হাবিল, সদস্য সচিব আশিকুর রহমান, বিএনপি নেতা জুলফিকার আলী জুলি সহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। সমাবেশে বক্তাগন বলেন, দীর্ঘদিন জেলা বিএনপি’র নেতৃবৃন্দের একগুয়েমী, আত্মীয়করণ ও আশাশুনির জুনিয়র আওয়ামী দোষরদের নেতৃত্বের সহযোগীতা করেছেন। যার ফলে তাদের তৈরী করা কমিটি প্রত্যেক ইউনিয়নে  প্রকৃত ত্যাগী নেতাদের বাদ দিয়ে নিজেদের আখের গোছাতে আওয়ামী দোষরদের নিয়ে বিভিন্ন ইউনিয়নে সন্মেলন করে পকেট কমিটি তৈরী করে আসছিল। তারা বলেন, এ ব্যপারে আমার দীর্ঘদিন কেন্দ্রীয় ও জেলা বিএনপি’র নেতৃবৃন্দের নিকট অভিযোগ ও আন্দোলন করে আসছি। কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের অভিযোগ আমলে নিয়ে আজ রোববার (০২) ফেব্রুয়ারী থেকে আশাশুনির সকল ইউনিটের সন্মেলন ও কমিটি গঠন করা সহ সকল কার্যক্রম স্থগিত করেছে। সে জন্য কেন্দ্রীয় নেতৃবৃন্দগনের অভিনন্দন জানিয়ে আমরা শুভেচ্ছা মিছিলের আয়োজন করা হয়েছে। সমাবেশ শেষে নেতৃবৃন্দ বাজারে মিষ্টি বিতরণ করেন।





রাজনীতি এর আরও খবর

নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতির প্রতিবাদে মাগুরায় ১১দলীয় ঐক্য জোটেরস্মারকলিপি প্রদান
পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ পাইকগাছায় জুলাই উদযাপন উপলক্ষে বিএনপির আনন্দ মিছিল ও সমাবেশ
পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা পাইকগাছা-কয়রা বিএনপির নেতাকর্মীদের সঙ্গে এমপি ফাহমিদা হকের মতবিনিময় সভা
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও  গণমিছিল মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল

আর্কাইভ