শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় মাদক ও জুয়া প্রতিরোধে মানববন্ধন
মাগুরায় মাদক ও জুয়া প্রতিরোধে মানববন্ধন

মাগুরা প্রতিনিধি : মাদক,জুয়া ও সন্ত্রাসের ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে মাগুরায় শুক্রবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জুম্মার নামাজের পরে শহরের বাটিকা ডাঙ্গা এলাকায় স্থানীয় সাতটি মসজিদের মুসল্লিরা এ মানববন্ধন আয়োজন করেন। এ সময় বক্তারা অবিলম্বে মাদক ও জুয়া বন্ধ না করলে ফাইন নিজের হাতে তুলে নেয়ার ঘোষণা দেন।
বাটিকাডাঙ্গা পাকার মাথা নামক স্থানে মানববন্ধন থেকে মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তারা বলেন, মাদক ও জুয়া এ অঞ্চলের অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এরফলে সমাজে চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের প্রসার বেড়েছে। দ্রুত মাদক নির্মূল করতে না পারলে সামাজিক সকল বন্ধন ভেঙে পড়বে। এ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নাম সম্বলিত ফেস্টুন নিয়ে বিভিন্ন বয়সের মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো: ফিরোজ শেখ, মাওলানা জাকির হোসেন, শিক্ষক মিহির লাল বিশ্বাস, ক্বারী মোহাম্মদ আলী, নাজিম উদ্দিন, শিল্পী আশিস পালসহ অন্যরা। মানববন্ধন শেষে ২শতাধিক মানুষের গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি পুলিশ ও প্রশাসনের কাছে পৌঁছে দেয়া হয়।






পাইকগাছায় গাঁজা সেবনের আসরে পুলিশের হানা: ৫ জনের কারাদণ্ড
সুন্দরবনে কোস্টগার্ড-দস্যু বাহিনীর রাতভর গোলাগুলি: নিহত ১, দস্যু প্রধান গ্রেপ্তার; বনে অভিযান চলমান
পাইকগাছায় বৃদ্ধা নারীকে কুপিয়ে জখম করল দুর্বৃত্তরা
পাইকগাছায় কপোতাক্ষ নদের স্টিমার ঘাটে পড়ে নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার
পাইকগাছায় গাছের ডাব পেড়ে খাওয়ায় বৃদ্ধকে উলঙ্গ করে মারপিট
মাগুরায় ২৫ হাজার টাকার বিনিময়ে শিশু বিক্রি; পুলিশের হাতে উদ্ধার
পাইকগাছায় বজ্রপাতে ৩ টি গরুর মৃত্যু
শ্রীপুরে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ ও সমাবেশ
পাইকগাছায় ডিসিআর পেতে জমি দখলে ব্যর্থ প্রচেষ্টা; রাস্তায় ঘর নির্মাণ
মহম্মদপুরে অবৈধভাবে বালু উত্তোলনে ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা 