শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৩ মে ২০২৬, ৩০ বৈশাখ ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় মাদক ও জুয়া প্রতিরোধে মানববন্ধন
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় মাদক ও জুয়া প্রতিরোধে মানববন্ধন
২৩৪ বার পঠিত
শুক্রবার ● ৪ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় মাদক ও জুয়া প্রতিরোধে মানববন্ধন

---
মাগুরা প্রতিনিধি  : মাদক,জুয়া ও সন্ত্রাসের ভয়াবহ আগ্রাসনের বিরুদ্ধে মাগুরায় শুক্রবার দুপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। জুম্মার নামাজের পরে শহরের বাটিকা ডাঙ্গা এলাকায় স্থানীয় সাতটি মসজিদের মুসল্লিরা এ মানববন্ধন আয়োজন করেন। এ সময় বক্তারা অবিলম্বে মাদক ও জুয়া বন্ধ না করলে ফাইন নিজের হাতে তুলে নেয়ার ঘোষণা দেন।
বাটিকাডাঙ্গা পাকার মাথা নামক স্থানে মানববন্ধন থেকে মাদকের ভয়াবহতা তুলে ধরে বক্তারা বলেন,  মাদক ও জুয়া এ অঞ্চলের অন্যতম বড় সমস্যা হিসেবে দেখা দিয়েছে। এরফলে সমাজে চুরি, ছিনতাই, রাহাজানি, ধর্ষণসহ বিভিন্ন ধরনের অসামাজিক কার্যক্রমের প্রসার বেড়েছে।  দ্রুত মাদক নির্মূল করতে না পারলে সামাজিক সকল বন্ধন ভেঙে পড়বে। এ এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের নাম সম্বলিত ফেস্টুন নিয়ে বিভিন্ন বয়সের মানুষ মানববন্ধনে অংশ নেন। এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী মো: ফিরোজ শেখ, মাওলানা  জাকির হোসেন, শিক্ষক মিহির লাল বিশ্বাস,  ক্বারী মোহাম্মদ আলী,  নাজিম উদ্দিন, শিল্পী আশিস পালসহ অন্যরা। মানববন্ধন শেষে ২শতাধিক মানুষের  গণস্বাক্ষর সম্বলিত একটি স্মারকলিপি পুলিশ ও প্রশাসনের কাছে পৌঁছে দেয়া হয়।





অপরাধ এর আরও খবর

পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার পাইকগাছায় ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতে অভিযান: জরিমানা ৪৭ হাজার
মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা মাগুরায় ভোক্তার অভিযানে ৩টি প্রতিষ্ঠানে ২৬ হাজার টকা জরিমানা
শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর শ্রীপুরে ছাগলে ফসল খাওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত -৮ ; বাড়ি -ঘর ভাংচুর
পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ পাইকগাছায় ভুমিহীনদের জমি জবর বাড়ীঘর ভাংচুর, লুটপাট, মারপিট ও অগ্নি সংযোগ
পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড পাইকগাছায় মাদক বিরোধী যৌথ অভিযানে গাঁজাসহ আটক সাকিবকে ভ্রাম্যমাণ আদালতে কারাদণ্ড
পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু পাইকগাছায় চিংড়ি ঘেরে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু
মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার মাগুরায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল দেশীয় অস্ত্র উদ্ধার
মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মাগুরা যুবদল সভাপতি এ্যাডভোকেট ওয়াসিকুর রহমান কল্লোলের মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে
পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক পাইকগাছায় ইসলামী ব্যাংকে সেলফিন ভাউচার জালিয়াতি: যুবক আটক
নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার নড়াইলে স্ত্রীকে কুপিয়ে হত্যা; স্বামী গ্রেফতার

আর্কাইভ