শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৯ জুলাই ২০২৬, ৪ শ্রাবণ ১৪৩৩

SW News24
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় রাশেদসহ ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় রাশেদসহ ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
২৭৯ বার পঠিত
বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় রাশেদসহ ছাত্রদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

 ---খুলনার পাইকগাছায় রাড়লী ইউনিয়নের আ’লীগের দোসর ও কতিপয় চিহ্নিত সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে গদাইপুর ইউনিয়নের রাশেদুজ্জামান রাশেদসহ ছাত্রদের হত্যার উদ্দেশ্যে দেশী অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বুধবার বিকালে গদাইপুর ইউনিয়নবাসীর ব্যানারে পাইকগাছা উপজেলার নতুন বাজারে পাইকগাছা - খুলনা সড়কে হাজারো নারী পুরুষের উপস্থিতে মানববন্ধনে সভাপতিত্ব করেন, অধ্যাপক শহিদুল ইসলাম।  মানববন্ধনে বক্তব্য রাখেন, পাইকগাছা উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটির যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন, সদস্য শেখ বেনজীর আহমেদ লাল, প্রধান শিক্ষক বদিরুজ্জামান সরদার, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি প্রভাষক আবু সালেহ মোঃ ইকবাল, সম্পাদক শিক্ষক বাবর আলী গোলদার। বিএনপি নেতা ফারুক সরদারের সঞ্চালনায় আরোও বক্তব্য রাখেন, সাংগঠনিক সম্পাদক ইউপি সদস্য আবু হাসান, জামিনুর রহমান রানা, ইউনুচ আলী, মুস্তাফিজুর রহমান লিপ্টন, মোখলেসুর রহমান কাজল, সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী, শামসজ্জামান, শাহিনুর রহমান, আল-আমিন মোড়ল প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, গত ১এপ্রিল রাড়ুলী ইউনিয়নের আ’লীগের দোসর ও কতিপয় চিহ্নিত সন্ত্রাসীদের দ্বারা দেশী অস্ত্র দিয়ে হত্যার উদ্দেশ্যে গদাইপুর ইউনিয়নের রাশেদুজ্জামান রাশেদসহ ছাত্রদের উপর হামলায় করায়  মারাত্মক আহত হয়েছে। অনতিবিলম্বে আ’লীগের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার পূর্বক ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।





অপরাধ এর আরও খবর

পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ পাইকগাছা পূজা পরিষদের ভাবমূর্তি নষ্ট করতে বর্ধিত সভা ঘিরে ষড়যন্ত্রের অভিযোগ
পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী পাইকগাছায় নামাজরত অবস্থায় তামান্নাকে কুপিয়ে গুরুতর জখম করেছে সাবেক স্বামী
মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড মাগুরায় মাদকসহ আটক দুই; ১৫ দিনের কারাদণ্ড
সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে সুন্দরবনের ছোট জাহাঙ্গীর বাহিনীর প্রধানসহ ২৭ জন ডাকাত আত্মসমর্পণ করেছে
মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও  নগদ টাকা উদ্ধার মাগুরায় অনলাইন জুয়া চক্রের সদস্য আটক; মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার
মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস মাগুরায় ভ্রাম্যমান আদালতের অভিযানে চায়নাদুয়ারি জাল জব্দ; আগুনে পুড়িয়ে ধ্বংস
মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার মাগুরায় জুয়া বিরোধী বিশেষ অভিযানে ৯ জুয়াড়ি গ্রেফতার
পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল পাইকগাছায় কুপিয়ে জখম করা ৭০ বছরের বৃদ্ধা অবশেষে মারা গেল
পাইকগাছায় মাদকসহ আটক ২ পাইকগাছায় মাদকসহ আটক ২
পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত পাইকগাছায় মাদক বিক্রিতে বাঁধা দেওয়ায় তিনজনকে ছুরিকাঘাত ও পিটিয়ে আহত

আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)