বুধবার ● ৯ এপ্রিল ২০২৫
প্রথম পাতা » কৃষি » মাগুরায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
মাগুরায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরায় ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। মাগুরা সদর উপজেলা কৃষি অফিসের আয়োজনে সদর উপজেলা পরিষদ চত্বরে বুধবার সকাল ১১টায় সদরের কৃষকদের মাঝে এ বীজ ও সার বিতরণ করা হয়। মাগুরা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: হাসিবুল হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদরের কৃষকদের হাতে এ বীজ তুলে দেন। এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবির,সদরের সহকারি কৃষি সম্প্রসারণ অফিসের কর্মকর্তা রুমানা রহমান ও আমিনুল ইসলাম উপস্থিত ছিলেন। সদর উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ন কবীর জানান, জেলার কৃষকদের মান উন্নয়নে জেলা কৃষি সম্প্রসারণ কাজ করছে। আমরা বিভিন্ন মৌসুমে সদরের কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করে থাকি। আজ ২০২৪-২৫ অর্থ বছরে খরিপ মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় পাট ও আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়েছে। এ মৌসুমে সদরের ১ হাজার ৬৮০ জন পাট চাষীর মাঝে জন প্রতি ১ কেজি পাট বীজ,৫ কেজি ডিএপি, ৫ কেজি এমওপি এবং ১ হাজার ২৬০ জন আউশ চাষীর মাঝে জন প্রতি ৫ কেজি ধানের বীজ,১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিতরণ করা হয়েছে।






পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত
শ্রীপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান; কৃষকদের মাঝে ডিজেল বিক্রির নির্দেশ
পাইকগাছায় পাট চাষীদের মধ্যে বিনামূল্যে পাট বীজ বিতরণ উদ্বোধন করা হয়েছে
মাগুরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্ভোধন
চলতি ইরি- বোরো মৌসুম মাগুরায় তেল সংকটে সেচ ব্যাহত; বিপাকে কৃষক
মাশরুমে ভাগ্য বদল তরুণ উদ্যোক্তা মহাইমিনের
মাগুরায় খাল খননের উদ্বোধন কৃষক বাঁচলে দেশ বাঁচবে - সংস্কৃতি মন্ত্রী, নিতাই রায় চৌধুরী 