শনিবার ● ২৪ মে ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় সদ্য প্রয়াত ক্রীড়া অফিসার অনামিকা দাসের স্মরণ সভা
মাগুরায় সদ্য প্রয়াত ক্রীড়া অফিসার অনামিকা দাসের স্মরণ সভা

মাগুরা প্রতিনিধি : সদ্য প্রয়াত মাগুরা জেলা ক্রীড়া অফিসার ও মাগুরা জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব অনামিকা দাসের স্মরণে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে আজ শনিবার বিকালে সংস্থার কার্যালয়ে এক স্মরণ সভার আয়োজন করা হয় । সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি মো: অহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিনা মাহমুদা। বক্তব্য রাখেন জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো: ইলিয়াসুর রহমান,মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান,সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, ক্রীড়া সংগঠক খান আফজাল হোসেন জাহাঙ্গীর, অনামিকা দাসের স্বামী কৌশিক দাস, জেলা ডিএফএ সদস্য বারিক আনজাম বারকি, আব্দুর রহিম,কাজী আশিক রহমান ও জেলা ক্রিকেট কোচ সাদ্দাম হোসেন গোর্কী প্রমুখ। সভায় বক্তারা বলেন,অনামিকা দাস মাগুরা জেলার ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে নিরলস পরিশ্রম করেছেন। তিনি একজন মাঠের ক্রীড়া সংগঠক ছিলেন। জেলার দক্ষ খেলোয়াড় তৈরিতে তিনি ফুটবল ,সাঁতার, এ্যাথলেটিক্স, ভলিবল,ক্রিকেট,ব্যাডমিন্টন,দাবাসহ নানা খেলা প্রশিক্ষণ প্রদান করেছেন। তার এ অকাল মৃত্যুতে তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন অথিথিরা। শেষে জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেতে অনামিকা দাসের স্বামীর হাতে একটি ফটো এ্যালবাম তুলেদেন জেলা প্রশাসক। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ বেতারের ক্রীড়া ধারাভাষ্যকর প্রদ্যুৎ কুমার রায়।






পাইকগাছা উপজেলা ক্লাইমেট অ্যাকশন ফোরাম গঠন
পাইকগাছার বিভিন্ন সমস্যা চিহ্নিত করন শীর্ষক লিডার্সের মতবিনিময় সভা
পাইকগাছার বাজার খোলা পূজা মন্দির ও স্কুল মাঠ জলমগ্ন হওয়ায় যাতায়াতে অসুবিধা হচ্ছে
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাইকগাছা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
পাইকগাছার লতায় প্রয়াত শিক্ষক তপন কুমার বিশ্বাসের স্বরণ সভা
সরকারি কাজে আবেগ নয় বিবেক দিয়ে কাজ করতে হবে - পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম
অত্যাধুনিক সুবিধা সহ মডেল পাইকগাছা গড়ে তুলব.. পাইকগাছায় চক্ষু চিকিৎসা ক্যাম্পে মনিরুল হাসান বাপ্পী
পাইকগাছায় আন্তর্জাতিক সর্পদংশন সচেতনতা দিবস পালিত
সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন 