বৃহস্পতিবার ● ১৭ জুলাই ২০২৫
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে দুই বছরে সাজাপ্রাপ্ত ও তিনটি ওয়ারেন্টের পলাতক আসামী গ্রেফতার
শ্রীপুরে দুই বছরে সাজাপ্রাপ্ত ও তিনটি ওয়ারেন্টের পলাতক আসামী গ্রেফতার
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর থানা পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত ও তিনটি ওয়ারেন্টের পলাতক আসামি মাদক ব্যবসায়ী অনিক (৩৫) কে গ্রেফতার করেছে পুলিশ৷ বুধবার বিকালে শ্রীপুর থানা পুলিশ মাগুরা সদর থানাধীন মিনার মসজিদ এলাকা থেকে তাকে গ্রেফতার করে। অনিক শ্রীপুর উপজেলার সোনাতুন্দী গ্রামের মৃত মনিরুজ্জামান মনিরের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর থানা পুলিশের এ এস আই রাসেলের নেতৃত্বে এ এস আই রবিউল ও এ এস আই সালাউদ্দিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে অনিককে গ্রেফতার করতে সক্ষম হয়। তিনি দুই বছরের সাজাপ্রাপ্ত ও তিনটি ওয়ারেন্টের পলাতক আসামি ছিলেন। এবং তিনি এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী।
শ্রীপুর থানা অফিসার ইনচার্জ ইদ্রিস আলী জানান, তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন।গ্রেফতারের পর বৃহস্পতিবার সকালে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।






মাগুরায়গৃহবধূ হত্যার প্রধান আসামি গ্রেফতার
পাইকগাছায় বোয়ালিয়া ব্রিজের নিচে সরকারি জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ
পাইকগাছায় জ্বালানী তেল মজুদ রাখার অপরাধে এক ব্যাবসায়ীকে জরিমানা
আশাশুনির বদরতলা জেএস হাইস্কুলের কম্পিউটার অপারেটর নয়ন মৃধা বিদ্যুৎ স্পৃষ্টে নিহত
মাগুরায় ৮ দফা দাবীতে দলিত জনগোষ্ঠীর মানববন্ধন ও সমাবেশ
মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন
পাইকগাছায় যাত্রীবেশে ভ্যান নিয়ে গেলো চোর
ঈদে মধুমতি নদীতে ঘুরতে এসে লাশ হলো শিশু তাসমিয়া, মরদেহ উদ্ধার
মাগুরায় তেল না পেয়ে বিক্ষুব্ধ জনতার পাম্প অবরোধ
মাগুরায় ৯০০ লিটার ডিজেলসহ আটক ২ 