শিরোনাম:
পাইকগাছা, সোমবার, ১৬ মার্চ ২০২৬, ২ চৈত্র ১৪৩২

SW News24
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত
১৪৭ বার পঠিত
মঙ্গলবার ● ১২ আগস্ট ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালিত

---পাইকগাছা (খুলনা) প্রতিনিধি:  প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারত্বে অগ্রগতি প্রতিপাদ্যকে সামনে রেখে খুলনার পাইকগাছায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয়েছে। ১২ আগস্ট  মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আলোচনা সভা, সনদপত্র প্রদান, যুব ঋণের চেক বিতরণ ও গাছের চারা বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ একরামুল হোসেন। সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা জিএম বাবলুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা পার্থ প্রতিম রায়, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা জয়ন্ত কুমার ঘোষ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন শাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, উপজেলা পরিষদের সিএ আব্দুল বারী, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম জালাল উদ্দীন, ইসলামি ফাউন্ডেশনের সুপারভাইজার এসএম শওকত হোসেন, জামায়াত নেতা মাওলানা বুলবুল আহমেদ, এসকে মহিবুল্লাহ, এনসিপি উপজেলা সমন্বয়কারী হাফিজ বিন আমিনসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ। অনুষ্ঠানে ৬ জনকে মোট ৬ লাখ ৫০ হাজার টাকার যুব ঋণের চেক প্রদান করা হয়। এছাড়া ৩০ জনকে প্রশিক্ষণ সনদপত্র এবং ৬ জনকে ২টি করে গাছের চারা দেওয়া হয়।





আঞ্চলিক এর আরও খবর

নড়াইলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল নড়াইলে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল
পাইকগাছায় প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার প্রদান পাইকগাছায় প্রতিবন্ধি ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার প্রদান
মাগুরা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন মাগুরা প্রেসক্লাবের দোয়া ও ইফতার মাহফিল সম্পন্ন
পাইকগাছায় তৃতীয় লিঙ্গের নেত্রীর ঈদ সামগ্রী বিতরণ পাইকগাছায় তৃতীয় লিঙ্গের নেত্রীর ঈদ সামগ্রী বিতরণ
পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী পাইকগাছায় কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নির্বাচনে সভাপতি পদে দুই প্রার্থী
মাগুরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু মাগুরায় ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে সমন্বিত অভিযান শুরু
পাইকগাছায়৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ পাইকগাছায়৭৭টি মাদ্রাসায় সৌদি বাদশাহর উপহারের খেজুর বিতরণ
পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের আয়-ব্যয় ও ভবন নির্মাণ প্রসঙ্গ মতবিনিময় সভা অনুষ্ঠিত পাইকগাছায় পূজা উদযাপন পরিষদের আয়-ব্যয় ও ভবন নির্মাণ প্রসঙ্গ মতবিনিময় সভা অনুষ্ঠিত
নাকোল রায়চরন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত নাকোল রায়চরন অ্যালামনাই এ্যাসোসিয়েশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্টিত
পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন পাইকগাছায় গ্রাম সমিতির নবনির্মিত অফিস ভবন উদ্বোধন

আর্কাইভ