বৃহস্পতিবার ● ২১ আগস্ট ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি
মাগুরায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান শহীদদের স্মরণে রক্তদান কর্মসূচি
মাগুরা প্রতিনিধি : বৃহস্পতিবার ১০টায় মাগুরা জেলা প্রশাসক কার্যালয়ের মাঠ প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, মাগুরা জেলা রোভারের আয়োজনে অনুষ্ঠিত হলো তারুণ্যের উৎসব ২০২৫: নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে রক্তদান কর্মসূচি-২০২৫।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক ও বাংলাদেশ স্কাউটস জেলা রোভারের সভাপতি মোঃ অহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, মাগুরা জেলা স্কাউটের সম্পাদক নাসিমা শিলা, রোভার স্কাউটের সহ-সভাপতি অধ্যক্ষ শ্যামল কুমার এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মাগুরার তাজুল ইসলাম।
রক্তদান কর্মসূচিতে মাগুরা জেলা স্কাউট রোভারের প্রায় ২৫ থেকে ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। তাদের মধ্যে বেশ কয়েকজন রোভার সদস্য স্বেচ্ছায় রক্তদান করেন।






সাতক্ষীরা সরকারি কলেজে মিয়াওয়াকি বনায়নের উদ্বোধন
মাগুরায় ২১ টি হতদরিদ্র পরিবার পেল গৃহপালিত ছাগল
পাইকগাছায় বসতি এলাকা ও কৃষি জমিতে লবণাক্ত পানির অনুপ্রবেশ বন্ধে গোলটেবিল বৈঠক
মাগুরায় ৫ শতাধিক হতদরিদ্র পেল ফলজ গাছের চারা
পাইকগাছার লতায় প্রাইম ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন
ক্রিকেটার সাকিব আল হাসানের বাড়িতে হামলার এক মাস পর সংস্কার হচ্ছে
মাগুরায় পরিবেশ ও প্রকৃতির দক্ষতা বৃদ্ধি শীর্ষক দুই দিনব্যাপী কর্মশালা সম্পন্ন
পাইকগাছার কৈয়াসিটিবুনিয়া পূজা মন্দিরের দীর্ঘদিনের বিরোধের অবসান
মাগুরায় ছাত্রদলের পরিছন্নতা কর্মসুচির উদ্বোধন
পাইকগাছায় জলবায়ু সহনশীল ওয়াশ সংক্রান্ত অবহিতকরণ এবং পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত 