শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

SW News24
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » দেড় বছর পর অপহৃত সন্তান উদ্ধার করে পিতামাতার কাছে ফিরিয়ে দিলো মাগুরা আর্মি ক্যাম্প
প্রথম পাতা » আঞ্চলিক » দেড় বছর পর অপহৃত সন্তান উদ্ধার করে পিতামাতার কাছে ফিরিয়ে দিলো মাগুরা আর্মি ক্যাম্প
২১২ বার পঠিত
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

দেড় বছর পর অপহৃত সন্তান উদ্ধার করে পিতামাতার কাছে ফিরিয়ে দিলো মাগুরা আর্মি ক্যাম্প

---মাগুরা প্রতিতিধি : মাগুরা জেলার মহম্মদপুর থানার বরুরিয়া গ্রামের দরিদ্র কৃষক মোঃ বাদশা শেখের ১৪ বছর বয়সী খানিকটা বুদ্ধিপ্রতিবন্ধী সন্তান মোঃ আরশাদুল শেখকে দেড় বছর পর উদ্ধার করে তার পিতা-মাতার কাছে ফিরিয়ে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর মাগুরা আর্মি ক্যাম্প।

গত বছরের ফেব্রুয়ারিতে একই উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মোঃ লিটন শেখ আরশাদকে অপহরণ করে ফরিদপুরে নিয়ে যায়। সেখানে সে আরশাদকে নিজের সন্তান পরিচয় দিয়ে একটি মৎস্য খামারে চাকরি করায় এবং বেতন ভোগ করতে থাকে। চলতি বছরের ফেব্রুয়ারিতে লিটন আরশাদকে মাগুরা সদরে এনে একটি পোল্ট্রি ফার্মে কাজে লাগায় এবং এখানেও তাকে নিজের সন্তান হিসেবে পরিচয় দেয়।
সন্তানের কোনো খোঁজ না পেয়ে হতাশ বাবা-মা অবশেষে গত আগস্টের শেষের দিকে জানতে পারেন আরশাদকে মাগুরা সদরে দেখা গেছে। পরে তারা মাগুরা আর্মি ক্যাম্পে সাহায্য চাইলে সেনাবাহিনী দ্রুত তৎপর হয়ে ওঠে। অবশেষে আজ ৪ সেপ্টেম্বর ২০২৫ কাদিরপাড়া এলাকা থেকে আরশাদকে উদ্ধার করে মাগুরা আর্মি ক্যাম্প। পরে আরশাদ নিজেও তার বাবা-মাকে শনাক্ত করে এবং যথাযথ প্রমাণের ভিত্তিতে তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
এ ঘটনায় আসামি মোঃ লিটন শেখ পলাতক রয়েছে। তবে পোল্ট্রি ফার্মের মালিক বিষয়টি না জানায় তাকে ছেড়ে দেওয়া হয়।
দীর্ঘ দেড় বছর পর সন্তান ফিরে পেয়ে বাবা-মা আনন্দ ও স্বস্তি প্রকাশ করেন। পাশাপাশি পরিবারটির দারিদ্র্যতা বিবেচনা করে মাগুরা আর্মি ক্যাম্প কর্তৃপক্ষ আর্থিক অনুদান প্রদান করেছে। এ ঘটনায় সেনাবাহিনীর প্রতি জনসাধারণের আস্থা ও ভালোবাসা আরও বেড়েছে বলে জানিয়েছেন মাগুরাবাসী।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা পাইকগাছায় স্বামী বিবেকানন্দের শিকাগো বক্তৃতা দিবস উপলক্ষে আলোচনা সভা
পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত পাইকগাছার গদাইপুরে শারদীয় দুর্গা পূজার প্রস্তুতি সভা অনুষ্ঠিত
শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি শ্যামনগরে স্থানীয় মানুষের অধিকার এবং এ্যাডভোকেসি বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপ্তি
পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু পাইকগাছায় কপোতাক্ষ নদে ডুবে যাওয়া কার্গোটি উদ্ধারে অভিযান শুরু
মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা মাগুরায় বিশ্ব শিক্ষক দিবসে আলোচনা সভা ও রচনা প্রতিযোগিতা
ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ডেঙ্গু প্রতিরোধে মাগুরা পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান
পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত পাইকগাছায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালিত
পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত পাইকগাছায় আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত
মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার মাগুরায় প্রতিবন্ধী ও স্বামীহারা ক্যান্সার আক্রান্ত সাহিদা বেগমের ধুকে ধুকে মৃত্যুর দিন পার
পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান পাইকগাছা মৎস্য গবেষণা কেন্দ্রের উর্দ্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তার বিদায় সংবর্ধনা প্রদান

আর্কাইভ