শনিবার ● ১৩ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৩ পদে ৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ও জমা
পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ৩ পদে ৭ প্রার্থীর মনোনয়ন সংগ্রহ ও জমা
খুলনার পাইকগাছা পৌরসভা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ১৮ সেপ্টেম্বর। গত দু -দিনে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে ৭ টি মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা পড়েছে। প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন প্রার্থী। ১৩ সেপ্টেম্বর শনিবার মনোনয়ন বিকেল ৫ টা পর্যন্ত মনোনয়ন পত্র সংগ্রহ ও জমা দানের শেষ সময় ছিলো। নির্ধারিত সময়ের মধ্যে সভাপতি পদে ২, সাধারণ সম্পাদক পদে ২ এবং দুটি সাংগঠনিক পদের বিপরীতে ৩ জন রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ও সাবেক ছাত্রনেতা জিএম মিজানুর রহমান। সভাপতি পদে মনোনয়ন জমা দিয়েছেন বর্তমান পৌর বিএনপির আহবায়ক আসলাম পারভেজ ও জেলা বিএনপির সাবেক তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজুল ইসলাম মিরাজ। সাধারণ সম্পাদক পদে বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক সাবেক কাউন্সিলর কামাল আহমেদ সেলিম নেওয়াজ ও বর্তমান যুগ্ম আহবায়ক ও সাবেক আহবায়ক সেলিম রেজা লাকি। সাংগঠনিক (দুই) জনের পদের বিপরীতে ৩ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন সাবেক ছাত্রনেতা শেখ রুহুল কুদ্দুস, সাবেক কাউন্সিলর মনিরুল ইসলাম মন্টু ও বর্তমান পৌর বিএনপির যুগ্ম আহবায়ক এসএম মোহর আলী। মোট ৫৯৮ জন কাউন্সিলর গোপন ব্যালটে ভোটা ভোট দিয়ে নেতা নির্বাচিত করবেন। প্রধান অতিথি থাকবেন কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু ও উদ্ধোধক থাকবেন খুলনা জেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মন্টু।






শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পাইকগাছায় জামায়াত নেতা বহিষ্কার
পাইকগাছায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহদাৎ বার্ষিকী পালিত
পাইকগাছায় ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
নড়াইলে ‘ইজ্জাতুল ইসলাম বাংলাদেশ’র আত্মপ্রকাশ
মাগুরায় জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার সাবেক এমপি শিখরের ছোট ভাই হিশাম
স্থানীয় সরকার নির্বাচনে পাইকগাছায় জামায়াতের আগাম প্রস্তুতি; মেয়র ও চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা
মাগুরায় ১১ দলীয় ঐক্য জোটের সমাবেশ ও গণমিছিল
মাগুরায় গুপ্ত রাজনীতির বিরুদ্ধে ছাত্রদলের প্রতিবাদ মিছিল
পাইকগাছায় জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পিকে গণসংবর্ধনা প্রদান
দীর্ঘ ১৭ বছর পর গনতান্ত্রিক জাতীয় সংসদ চালু হওযায় সফলতা কামনা করে দোয়া অনুষ্ঠিত 