শিরোনাম:
পাইকগাছা, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ
১৯৪ বার পঠিত
বুধবার ● ২৪ সেপ্টেম্বর ২০২৫
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও সরঞ্জামাদি বিতরণ

--- পাইকগাছায় গ্রাম পুলিশদের মাঝে পোশাক ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে। ২৪ সেপ্টেম্বর বুধবার  দুপুর ১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন। তিনি বলেন, গ্রাম পুলিশরা স্থানীয় নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। তাদের দায়িত্ব আরও সুষ্ঠুভাবে পালনের সুবিধার্থে সরকার প্রতিবছর পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান গাজী আব্দুস সালাম কেরু, বাবু রিপন কুমার মন্ডল, ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম সানা, মোঃ ইউনুছ আলী, মোঃ আবুল হাসেম, মোঃ খোরশেদুজ্জামান,পীযুষ মন্ডল, প্রেসক্লাব পাইকগাছার সাধারণ সম্পাদক এম. জালাল উদ্দিন, অফিস সহকারী সুরজিত পালসহ উপজেলার ১০ ইউনিয়নের দফাদার ও চৌকিদার বৃন্দ। এসময়ে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন পোশাক ও সরঞ্জামাদি গ্রাম পুলিশদের হাতে তুলে দেন। এর মধ্যে ছিল প্যান্ট, শার্ট, জুতা, বেল্ট, ক্যাপ, শীতবস্ত্র, ছাতা,বেতের লাঠি, রেইনকোটসহ বিভিন্ন উপকরণ। সরঞ্জাম গ্রহণ শেষে গ্রাম পুলিশের সদস্যরা সরকার ও স্থানীয় প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, এসব সরঞ্জাম পেয়ে তারা দায়িত্ব পালনে আরও অনুপ্রাণিত হবেন।





আঞ্চলিক এর আরও খবর

পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল পাইকগাছায় এলাকাবাসীর যাতায়াতে নিজ অর্থায়নে ব্রীজ ও রাস্তা নির্মাণ করে দিলেন ব্যবসায়ী শিবপদ মন্ডল
পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন পাইকগাছায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহের উদ্বোধন
পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত পাইকগাছায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময় ক্লাইমেট জাস্টিস ফোরামের সাথে ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড সাউথ এশিয়ার প্রতিনিধিদের মতবিনিময়
পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা পাইকগাছায় ভারী বৃষ্টিতে ঘর ভেঙ্গে পড়ায় দিশেহারা হতদরিদ্র বৃদ্ধা আমেনা
পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান পাইকগাছায় নবাগত এসিল্যান্ড হিসেবে শাওন হোসেন অনিক এর যোগদান
খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির খুলনা জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন পাইকগাছা থানার শেখ আওয়াল কবির
মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা মাগুরা সদর উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা
পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে পাইকগাছায় কড়ুলিয়া নদীর ওপর নির্মিত লস্কর-বাইনতলা সেতুর ৭৬ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে
পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ পাইকগাছায় মশক নিধনে ১০ ফগার মেশিন বিতরণ

আর্কাইভ