বৃহস্পতিবার ● ১২ মার্চ ২০২৬
প্রথম পাতা » প্রকৃতি » পাইকগাছায় লিচুর গাছ মুকুলে ভরে গেছে
পাইকগাছায় লিচুর গাছ মুকুলে ভরে গেছে
পাইকগাছায় লিচুর গাছ মুকুলে মুকুলে ভরে গেছে। লিচু গাছের মুকুলের ঘ্রাণে মেতে উঠেছে মৌমাছির গুঞ্জন। উপজেলার পথেঘাটে এখন মুকুলের সুবাস। বাগানের গাছগুলোতে থোকায় থোকায় মুকুল ভরে গেছে। লিচুর সোনালি মুকুল বসন্তের হাওয়ায় দোলা দিচ্ছে।
উপজেলার লিচু গাছের তাক লাগানো মুকুলের দিকে তাকালে মনে হয় এবার চলতি মৌসুমে লিচুর বাম্পার ফলন হবে। গাছের এত মুকুল দেখে বাগান মালিকরা খুশি। তারা আশা করছে লিচুর ফলনে বাগান মালিকরা লাভবান হবে। এখন পর্যন্ত প্রাকৃতিক কোন ধরনের সমস্যা মুকুলের উপর কোন খারাব প্রভাব ফেলেনি।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, এ উপজেলায় ২৩ একর জমিতে চাষ হয় রসালো ও সুস্বাদু লিচু। এ উপজেলায় লিচুর বাগান একক বাগানের সংখ্যা খুব কম। দুই জাতের লিচু সবচেয়ে বেশি চাষ হয়। এগুলোর মধ্যে মোজাফ্ফর বা দেশী, বোম্বাই বা চায়না-৩ অন্যতম। তবে বর্তমানে স্বল্প পরিসরে কদমি, কাঁঠালি, বেদেনা, চায়না-১ এবং চায়না-২ জাতের লিচুর চাষ হচ্ছে।
চাষিরা জানান, মাঘের শেষ সপ্তাহ থেকে ফাল্গুনের মাঝামাঝি সময় পর্যন্ত সাধারণত লিচুর মুকুল আসে। প্রতিটি লিচু গাছ মুকুলে পরিপূর্ণ। লিচুর মুকুলের সুগন্ধ চারদিকে ছড়িয়ে পড়েছে। লিচু চাষিরা মুকুলরোধে গাছে পানি দেওয়া ও কীটনাশক স্প্রেসহ বাগান পরিচর্যার কাজে ব্যস্ত সময় পার করছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ একরামূল হোসেন বলেন, উপজেলায় এবার লিচুর মুকুল ভালো হয়েছে। বাগানের গাছে গাছে মুকুল এসেছে। আশা করছি ফলন ভালো হবে। মুকুল ঝরা রোধে কৃষকদের নানান ধরনের পরামর্শ দেওয়া হচ্ছে।






মধুমালতী মানুষ তাকে ভুল নামে চেনে মাধবীলতা
পাইকগাছায় আমের গুটিতে দুলছে চাষীর স্বপ্ন
মাগুরায় অনির্বাণ সেবা সংসদের সভা অনুষ্ঠিত
পাইকগাছায় আমের গুটি ঝরে পড়ায় হতাশ চাষি
কদবেল গাছের হালকা ফিকে লাল বর্ণের সুগন্ধি ফুল
পাইকগাছায় বন দিবস পালিত
বক ফুল ; ভাজা খাবার হিসেবে বাঙালির প্রিয়
লিচু ফুল থেকে মধু সংগ্রহ করে বাজিমাত করেছেন জাহাঙ্গীর
প্রেমের প্রতীক মনোমুগ্ধকর অশোক ফুল 