শুক্রবার ● ১ মে ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
মাগুরায় ধানের দামে ধস; বিপাকে কৃষক
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বোরো ধানের বাম্পার ফলন-তবুও স্বস্তি নেই কৃষকের মুখে। উৎপাদন বাড়লেও বাজারে ধানের দামে ধস, বিপাকে কৃষক। বৈশাখের শুরুতেই মাগুরার মাঠজুড়ে ধান কাটার ব্যস্ততা তুঙ্গে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কৃষকেরা ছুটছেন সময়ের সঙ্গে পাল্লা দিয়ে।
শুক্রবার মাগুরা সদর উপজেলার বিভিন্ন এলাকায় সোনালি ধানে ভরে উঠেছে মাঠ-কিন্তু সেই সোনালি ফসল এখন যেন দুঃশ্চিন্তার কারণ। ফলন ভালো, কিন্তু ধানের দাম নেই। শ্রমিকের মজুরি ১০০০-১২০০ টাকা, অথচ ধান বিক্রি হচ্ছে ৮০০-১০০০ টাকায়। লাভ তো দূরের কথা, খরচই উঠছে না।
একই চিত্র জেলার সর্বত্র, কৃষকদের অভিযোগ-উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু বাজারে নেই ন্যায্যমূল্য। এতে করে লোকসানের শঙ্কায় পড়েছেন তারা। বাম্পার ফলনের মাঝেও দামের এই বৈপরীত্য-কৃষকের স্বপ্নে এখন স্পষ্ট অনিশ্চয়তার ছায়া। কৃষক আলী আকবার বলেন, গত বছরের তুলনায় এ বছর ধান খুবই ভালো হয়েছে। কিন্তু আশংকার জায়গা হচ্ছে দামের। জোনের দামের থেকে ধানের দাম কম। ধানের দাম না বাড়লে আমরক পথে বসবো। পরিবার নিয়ে বেঁচে থাকা হবে দায়।
কৃষক জাহাঙ্গীর আলম বলেন, এবছর ধান চাষ করে লাভ তো দূরের কথা, খরচই উঠছে না। এভাবে চললে কৃষকের টিকে থাকা কঠিন হয়ে পড়বে। সরকারের কাছে দৃষ্টি ধানের দাম যদি বড়ে তবেই দেশ বাঁচবে।
সদর উপজেলার কৃষি অফিসার মো. মাসুদ রানা জানান, অনুকূল আবহাওয়া ও উন্নত বীজ ব্যবহারের কারণে এবার ফলন ভালো হয়েছে। তবে বাজার ব্যবস্থাপনায় দুর্বলতা থাকায় কৃষকরা পাচ্ছেন না প্রাপ্য দাম।
মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. তাজুল ইসলাম বলেন, মৌসুমে শুরু থেকেই কৃষকের পাশে না না পরামর্শ ও সহোযোগিতায় এগিয়ে আছি। এবছর ধানের ফলনে আশংকা থাকলেও পরিশেষে বাম্পার ফলন আশা করছি। লক্ষ মাত্র ছিলো ৩৯ হাজার ৫ শত ৩০ হেক্টর, উৎপাদন হয়েছে ৩৯ হাজার ৫ শত ৩৫ হেক্টর।






পাইকগাছায় বোরো ধানের বাম্পার ফলন হলেও কাল বৈশাখী ঝড়বৃস্টিতে আতঙ্কে কৃষক
তীব্র দাবদাহে মৌসুমী ফল ও ফসল বিপর্যয়ের শঙ্কা
পাইকগাছায় তরমুজের বাম্পার ফলন; বাজার মূল্য ৫০ কোটি টাকা
লোহাগড়ায় বিনামূল্যে হাইব্রিড ধান বীজ বিতরণসহ অধিক ফলন নিশ্চিতকরণে কর্মশালা অনুষ্ঠিত
কেশবপুরে তিনদিনব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধন
পেঁয়াজের গ্রাম কুচিয়ামোড়া ; ভালো ফলনে কৃষকের মুখে হাসি
পাইকগাছায় চাষীদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতারণ উদ্বোধন
মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরন
দেশীয় প্রজাতির মাছ চাষে ইন্দ্রজিতের নতুন দৃষ্টান্ত 