শিরোনাম:
পাইকগাছা, রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩

SW News24
রবিবার ● ১৭ মে ২০২৬
প্রথম পাতা » কৃষি » মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন
প্রথম পাতা » কৃষি » মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন
৯৩ বার পঠিত
রবিবার ● ১৭ মে ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন

---মাগুরা প্রতিনিধি : মাগুরায় দুইদিন ব্যাপী হাজরাপুরী লিচু মেলার উদ্বোধন হয়েছে। গতকাল শনিবার বিকালে  মাগুরা সদরের হাজরাপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন লিচু বাগানে এ মেলার উদ্বোধন করেন সংস্কৃতি মন্ত্রণালয়ের মন্ত্রী এড. নিতাই রায় চৌধুরী। অনুষ্ঠানে মাগুরা জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাহমুদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য মনোয়ার হোসেন খান, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য  এ্যাড.নেওয়াজ হালিমা আরলী,জেলা পুলিশ সুপার মোল্লা  আজাদ হোসেন, জেলা পরিষদ প্রশাসক আলি আহমদ, সংস্কৃতি মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ আল মারুফ, ঢাকা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক ড. মোঃ হযরত আলী,সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেরুন্নাহার। বক্তব্য রাখেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পরিচালক তাজুল ইসলাম, নারী উদ্যোক্তা জেনিস ফারজানা, লিচু চাষী জহুরুল ইসলাম পিয়াল ও মনিরুজ্জামান।
মেলায় বক্তারা বলেন, হাজরাপুরী লিচু সারা বাংলাদেশ বিখ্যাত। হাজরাপুরী লিচু আজ মাগুরার চাহিদা মিটিয়ে সারাদেশে যাচ্ছে। ইতি মধ্যে হাজরাপুরী লিচু জিআই স্বীকৃতি পেয়েছে। আমাদের এই গৌরব ধরে রাখতে হবে। লিচু মৌসুমে  লিচু চাষীদের লিচু সংগ্রহ করতে সহযোগিতা করতে হবে। লিচু চাষিরা দাবি করে বলেন, মাগুরার লিচু জি আই পণ্য স্বীকৃতিতে পাওয়ায় আমরা খুবই খুশি। এজন্য লিচু সংরক্ষণের জন্য লিচুর কোড স্টোরেজ করতে হবে। প্রত্যেক লিচু চাষীকে কৃষি বিভাগের পক্ষ থেকে  স্প্রে মেশিন প্রদান করতে হবে।
সংস্কৃতি মন্ত্রী এ্যাড. নিতাই রায় চৌধুরী বলেন, হাজরাপুরি লিচুর অনেক কদর রয়েছে। আজ মাগুরার হাজরাপুরী লিচু জি আই পণ্য স্বীকৃতি পেয়েছে।এজন্য আমরা খুব গর্বিত। আমাদের এই গৌরব  ধরে রাখতে হবে। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে লিচুর অনেক ভূমিকা রয়েছে। এ লিচু সংরক্ষণ, লিচু চাষীদের যথাযথ প্রশিক্ষণ প্রদানের  মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। লিচু চাষীদের  সহযোগিতার জন্য আমি সংশ্লিষ্ঠ মন্ত্রণালয়ের কাছে আবেদন রাখবো।
মাগুরা জেলা প্রশাসন দুদিন ব্যাপী মেলার আয়োজন করে। এ মেলায় ১৮ টি স্টল অংশ নিয়েছে। রবিবার এ মেলার সমাপনী হবে।





কৃষি এর আরও খবর

পাইকগাছা পর্যাপ্ত জলাশয়ের অভাবে পাট জাগ দিতে না পারায় বিপাকে কৃষক পাইকগাছা পর্যাপ্ত জলাশয়ের অভাবে পাট জাগ দিতে না পারায় বিপাকে কৃষক
পাইকগাছায় পাট কাটা, নতুন পানিতে জাগ দেওয়া, ধোয়া ও শুকানোয় ব্যস্ত চাষিরা পাইকগাছায় পাট কাটা, নতুন পানিতে জাগ দেওয়া, ধোয়া ও শুকানোয় ব্যস্ত চাষিরা
পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক পাইকগাছায় পেঁপে চাষ করে লাভবান হচ্ছেন কৃষক
পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে পাইকগাছায় আমড়ার বাম্পার ফলন হয়েছে
পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি পাইকগাছায় কৃষি বিভাগের চারা বিতরন কর্মসূচি
পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ পাইকগাছায় বিনামূল্যে ভার্মি কম্পোস্ট উপকরণ বিতরণ
বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন বাজার খোলার ভোলানাথ সুখদা সুন্দরী দোল মন্দিরে নারকেলের চারা রোপন
পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ পাইকগাছার বোয়ালিয়া বিএডিসি খামারে মাটির স্বাস্থ্য ও গুণাগুণ রক্ষায় ধৈঞ্চার চাষ
মাগুরায়  ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ মাগুরায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ
পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ পাইকগাছায় গৃহস্থালি কাজে ব্যবহৃত পুকুরে মাছের পোনা ও গাছের চারা বিতরণ

আর্কাইভ