বুধবার ● ২০ মে ২০২৬
প্রথম পাতা » অপরাধ » শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত; আহত ১
মাগুরা প্রতিনিধি : মাগুরার শ্রীপুর উপজেলার তারাউজিয়াল গ্রামের রিফাত (৩০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরিফ মোল্যা (২৮) নামে অপর এক যুবক আহত হয়েছেন। মঙ্গলবার (১৯ মে) সন্ধ্যায় শ্রীপুর-লাঙ্গলবাদ সড়কের গোয়ালপাড়ার জোড়া ব্রীজ এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রিফাত উপজেলার তারাউজিয়াল গ্রামের সিরাজ শেখের ছেলে। এবং আহত আরিফ একই গ্রামের মারুফ ইসলামের ছেলে। জানা গেছে, লাঙ্গলবাঁধ বাজার থেকে শ্রীপুর আসার পথে গোয়ালপাড়া জোড়া ব্রীজ এলাকায় পৌঁছালে একটি শিশু তাদের মোটরসাইকেলের সামনে দৌঁড়ে চলে আসে। তাকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে প্রেরণ করেন। সেখানে অবস্থার অবনতি হলে রিফাতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পৌছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেন। শ্রীপুর থানার অফিসার ইনচার্জ মো. ওলি মিয়া বলেন, সংবাদ পেয়েছি। পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ থাকলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।






পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
পাইকগাছায় ভেজাল ও মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি; ৪ ব্যবসায়ীকে জরিমানা
পাইকগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু
পাইকগাছায় থেকে চুরি হওয়া ট্রাক যশোরে উদ্ধার
থানায় গিয়ে আত্মসমর্পণ করলেন কৃষক হত্যায় অভিযুক্ত যুবক
নড়াইলে স্বেচ্ছাসেবকদল নেতা ইসলাম হত্যার বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
মাদকসেবনে বাধা দেওয়ায় ইউপি মেম্বার লাঞ্ছিত, চাচাতো ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ; আহত ১ 