রবিবার ● ২৩ আগস্ট ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
পাইকগাছায় ক্লাসরুমে ফ্যান খুলে পড়ে শিশুশিক্ষার্থী আহত
খুলনার পাইকগাছা উপজেলার কপিলমুনি ইউনিয়নের হাউলী প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস চলাকালে ফ্যান ছিঁড়ে পড়ে আফিয়া ইভনাত আলভী (৬) নামের প্রথম শ্রেণির এক শিশু গুরুতর আহত হয়েছে।
২৩ আগস্ট রবিবার সকাল ১১টার দিকে কপিলমুনির ৪৭ নম্বর হাউলী-প্রতাপকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ দুর্ঘটনা ঘটে। অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
আহত আফিয়া ইভনাত আলভী ওই বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী। সে আব্দুল কুদ্দুস খানের মেয়ে। তার বাবা পেশায় একজন ইজিবাইক চালক।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, সকাল ১১টার দিকে শ্রেণিকক্ষে নিয়মিত পাঠদান চলছিল। এ সময় হঠাৎ ফ্যানের রডের সংযোগস্থল খুলে ফ্যানটি নিচে থাকা একটি বেঞ্চের ওপর পড়ে। এতে ফ্যানের পাখা শিক্ষার্থী আফিয়ার নাক ও মুখে আঘাত করে। দুর্ঘটনায় তার মুখে ক্ষত সৃষ্টি হয়।
ঘটনার পরপরই বিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষকরা শিশুকে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করেন। পরে উন্নত চিকিৎসার জন্য একটি প্রাইভেট কারে করে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক পিনাকী সাধু বলেন, ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এর আগে ফ্যানে কোনো ধরনের সমস্যা দেখা যায়নি। ফ্যানের রডের সংযোগস্থল খুলে গিয়ে সেটি বেঞ্চের ওপর পড়ে। এ সময় ফ্যানের পাখা শিক্ষার্থীর নাক ও মুখে লাগে। এতে তার মুখে ক্ষত হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনার পর শিশুকে দ্রুত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অনেকটাই ভালো রয়েছে।
অভিভাবকদের দাবি, শুধু দুর্ঘটনাকবলিত ফ্যান নয়, বিদ্যালয়ের সব শ্রেণিকক্ষের ফ্যান, বৈদ্যুতিক সংযোগ, ছাদ ও অন্যান্য অবকাঠামোগত সরঞ্জাম দ্রুত পরীক্ষা করা হোক। কোনো সরঞ্জাম ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলে দুর্ঘটনা ঘটার আগেই তা মেরামত বা প্রতিস্থাপনের ব্যবস্থা নেওয়া প্রয়োজন।






নড়াইলে মাদক বেচাকেনার দ্বন্দ্বে আরাফাত মোল্যাকে কুপিয়ে হত্যা
মাগুরায় জেলা পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ আটক ৩
পাইকগাছায় ইজারা বাতিলের দাবীতে মানববন্ধন ও ২৪ ঘন্টার আল্টিমেটাম
পাইকগাছায় প্রবাসীর কাছে চাঁদা দাবি; থানায় অভিযোগ দায়ের
নড়াইলে পুলিশের ওপর হামলা মামলায় ২ ভাই গ্রেফতার
লোহাগড়ায় নিহত স্বেচ্ছাসেবকদল নেতার শোকাহত পরিবারের পাশে এমপি বাচ্চু
পাইকগাছায় চরভরাটি জমি দখল নিয়ে দু-পক্ষের মধ্যে বিরোধ; ভুমিদস্যুদের বিরুদ্ধে মানববন্ধন
শ্রীপুরে মাদক সেবনে বাধা দেওয়ায় বৃদ্ধকে পিটিয়ে হাত-পা ভাঙল মাদক ব্যবসায়ী ও তার পরিবার
পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
পাইকগাছার কপিলমুনিতে ঔষধে ১০ পার্সেন্ট ছাড় না দেওয়ার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত 