শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ন ১৪৩৩

SW News24
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে
১০৪ বার পঠিত
শনিবার ● ৩ অক্টোবর ২০২৬
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটালো ছেলে

---পাইকগাছা প্রতিনিধি ঃ পাইকগাছায় নেশার টাকা না পেয়ে ইটের আঘাতে পিতার মাথা ফাঁটিয়ে হাসপাতালে পাঠালেন নেশাগ্রস্থ ছেলে আমিন গাইন। ৩ অক্টোবর শনিবার সকাল দুঃখ জনক এ ঘটনাটি ঘটেছে উপজেলার চাঁদখালী ইউপির সাহাপাড়া গ্রামে। খবর পেয়ে স্থানাীয়রা রক্তাক্ত পিতা শহীদ গাইন(৫৫)কে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। এ ঘটনায় আহত পিতা থানায় অভিযোগ করলে দুপুরে এসআই পিংকু ও একরামুল হক অভিযান চালিয়ে মাদকাসক্ত পুত্র আমিন গাইন(২৩) আটক করে পুলিশ হেফাজতে নিয়েছেন। ভুক্তভোগী দম্পতির আক্ষেপ নেশার টাকা না দিলে অত্যাচার করে এমনকি গলায় রঁঁশি দিয়ে নেশাগ্রস্থ ছেলে আত্মহত্যার হুমকি দেয়।
এ বিষয়ে থানার ইন্সপেক্টর ( তদন্ত) এসএম মিজানুর রহমান বলেন, মা-বাবার  অভিযোগ প্রেক্ষিত  বাড়িতে  মাদকসহ নেশাগ্রস্থ ছেলেক আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনী প্রক্রিয়াগ্রহণ করা হবে।





আর্কাইভ